নজরবন্দি ব্যুরোঃ যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ফের খবরের শিরোনামে। এবার এক ছাত্রীকে জোর করে চুম্বন করে ধর্ষণেরে চেষ্টার (Attempt to Rape) অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে। যাদবপুর থানায় ওই ছাত্রী লিখিত অভিযোগ জানিয়েছেন।
আরও পড়ুনঃ ফের গণধর্ষণের ঘটনা রাজ্যে, নাবালিকা পরিচারিকাকে ধর্ষণ গৃহকর্তা সহ ৩ জনের


ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। অভিযুক্ত অধ্যাপক ইন্টারন্যাশানাল রিলেশন বিভাগে পড়ান। ওই বিভাগেরই এক ছাত্রীর অভিযোগ, অধ্যাপক তাঁকে দুপুরে কোয়ার্টারে ডেকে ধর্ষণের চেষ্টা করেন ওই অধ্যাপক। সেখান থেকে কোনও রকমে পালিয়ে নিজের সম্ভ্রম বাঁচান তিনি, বলে দাবি অভিযোগকারিণীর। তবে এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত অধ্যাপকের।

ঠিক কী ঘটেছিল কোয়ার্টারে? যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। ওইদিন কোয়ার্টারে গবেষণাপত্র নিয়ে আলোচনার জন্য ডাকা হয়। সেখানে ছাত্রী পৌঁছলে অভিযুক্ত অধ্যাপক দরজার ছিটকিনি দিয়ে দেন। তারপর জড়িয়ে ধরে চম্বন করেন। এমনকী ধর্ষণের চেষ্টা করলে ছাত্রী ধাক্কা দিয়ে বেরিয়ে যান।
তিনি গবেষণাপত্র নিয়ে আলোচনা করতে অধ্যাপকের কোয়ার্টারে যান শনিবার দুপুরে। কিন্তু অভিযোগ অধ্যাপক তাঁর শ্লীলতাহানি করেন। এমনকি তাঁকে ধর্ষণের চেষ্টাও তিনি করেছেন বলে অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। কোনওরকমে অধ্যাপকের কোয়ার্টার থেকে পালিয়ে বেঁচেছেন তিনি, বাঁচিয়েছেন নিজের সম্মান।


আবারও ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে

এরপরই যাদবপুর থানায় গিয়ে অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। এ বিষয়ে সংশ্লিষ্ট অধ্যাপক কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও মুখ খোলা হয়নি। খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে।







