নজরবন্দি ব্যুরোঃ নাবালিকা পরিচারিকাকে গণধর্ষণ! চাঞ্চল্যকর এমনই অভিযোগ গৃহকর্তা ও তাঁর ঘনিষ্ঠ সাগরেদদের বিরুদ্ধে। গণধর্ষণের ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সংসারে অভাব ছিল নিত্য সঙ্গী।
আরও পড়ুনঃ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল কলকাতা, আগামী ৫ দিন বাংলা-সহ ১০ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা


সেই কারণে নাবালিকার পরিবারের সদস্যরা তাকে পরিচারিকার কাজের জন্য ভাঙড়েরই চালতাবেড়িয়ায় পাঠায়। অভিযোগ, সেখানে বছর একান্নোর এক প্রৌঢ় ধর্ষণ করে নাবালিকাকে। পরবর্তীতে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় নাবালিকাকে।

শুধু নয়, ওই প্রৌঢ়ের পাশাপাশি তার প্রতিবেশী দুই যুবক-সহ আরও ৩ জন ধর্ষণ করে নাবালিকাকে। অভিযুক্ত ব্যক্তির নাম আরাজুল ইসলাম। পুলিশ জানিয়েছে, নাবালিকার টোপ দিয়ে ওই তিন কিশোরকে বাড়িতে নিয়ে এসে বাড়ির কাজ করানো হত।



জোর করে বাড়তে আটকে রাখা, মারধর করা এমনকি বলপূর্বক ধর্ষণ করার কথা জানিয়েছেন ওই নাবালিকা কিশোরী। ভয়ে বেশ কিছুদিন ভয়ে চুপ থাকার পর নাবালিকা বাড়ির পাশের এক মহিলাকে বিস্তারিত জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে।

ফের গণধর্ষণের ঘটনা রাজ্যে, নাবালিকা পরিচারিকাকে ধর্ষণ গৃহকর্তা সহ ৩ জনের
কাশিপুর থানায় খবর দিলে শনিবার রাতে অভিযুক্ত আরাজুল ও তাঁর সাগরেদদের আটক করে কাশিপুর থানার পুলিশ। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।







