নজরবন্দি ব্যুরোঃ বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিলেন যে, এবার ঘরোয়া ক্রিকেটেও হবে বিরাট লক্ষ্মীলাভ, এক লাফে বাড়ল পুরস্কার মূল্য! মেয়েদের কিছু ক্ষেত্রে আট গুণেরও বেশি! রোয়া ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট রঞ্জি ট্রফি শুরু হবে আগামী বছর ৫ জানুয়ারি থেকে।
আরও পড়ুনঃ ঠাণ্ডা লড়াই এখনও চলছে, এবার সৌরভকে ইনস্টাগ্রামে আনফলো করলেন বিরাট


রঞ্জি জিতলে আগে পাওয়া যেত ২ কোটি, এখন সেটা হল ৫ কোটি। অপর দিকে বিজয় হাজারে ট্রফি জয়ী দল এবং রানার্স দলের প্রাইজ মানি তিন গুণ অবধি বৃদ্ধি পাচ্ছে৷ শুধু এটাই নয় মহিলা ক্রিকেটেও প্রাইজ মানিতে বাম্পার বৃদ্ধি হয়েছে৷ আগের বছরের থেকে এবারে মহিলা ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার মূল্য আট গুণ বৃদ্ধি পাচ্ছে৷ দেওধর জিতলে পাওয়া যেত ২৫ লক্ষ টাকা, রানার্স পেত ১৫ লক্ষ টাকা।

সেটা বেড়ে হল ৪০ লক্ষ ও ২০ লক্ষ টাকা। সৈয়দ মুস্তাক আলি টি-২০ জিতলে পাওয়া যেত ২৫ লক্ষ টাকা, রানার্স পেত ১০ লক্ষ টাকা। সেটা বেড়ে হল ৮০ লক্ষ ও ৪০ লক্ষ টাকা। সিনিয়র মহিলা দলের একদিনের টুর্নামেন্টে জয়ী দলকে ৬ লক্ষের বদলে ৫০ লক্ষ টাকা দেওয়া হবে৷ ৫০ ওভারের ক্রিকেটে পুরস্কার মূল্য আটগুণ বাড়ল৷



রানার্স দল ২৫ লক্ষ টাকা হবে৷ সিনিয়র উইমেন টি টোয়েন্টি ট্রফি জিতবে যারা তারা পাঁচ লক্ষের বদলে ৪০ লক্ষ টাকা পুরস্কার পাবে৷ রানার্স দল ২০ লক্ষ টাকা পাবে৷ সব মিলিয়ে এবার ঘরোয়া ক্রিকেটে এবার সত্যিই টাকা উড়বে।
ঘরোয়া ক্রিকেটেও বাড়ল বিশাল অঙ্কের পুরস্কার মূল্য! ঘোষণা জয় শাহের

এই বৃদ্ধির কথা ঘোষণা করে জয় শা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ঘরোয়া ক্রিকেটের সকল টুর্নামেন্টে পুরস্কার মূল্য বাড়ানো হল। আমরা ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ করার প্রচেষ্টা চালিয়ে যাব। কারণ এটাই ভারতীয় ক্রিকেটের সিরদাঁড়া’।







