নজরবন্দি ব্যুরোঃ অন্য বিধায়কদের তুলনায় বেতন অনেকটাই কম পাবেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। প্রতিমাসে কমপক্ষে ৬০ হাজার টাকা বেতন কম পাবেন তিনি। বিধানসভার সচিবালয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। বিধানসভার সমস্ত কমিটি থেকে সরিয়ে ফেলা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। সেই কারনেই এক ধাক্কায় বেতন কমছে তাঁর। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
আরও পড়ুনঃ ‘পলাতক’ মানিক এবার গ্রেফতার! হাইকোর্টে গেল ইডি



বিধানসভার সচিবালয় সূত্রে খবর, পার্থকে কোনও কমিটিতে রাখার নির্দেশ আসেনি। তাছাড়া তিনি এখন জেলবন্দি। কবে মুক্তি পাবেন কারও জানা নেই। সেই কারনেই তাঁর হাজিরারও প্রশ্ন নেই কমিটির বৈঠকে। তাই তাঁকে কোনও কমিটিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ের সূত্রে জানা গিয়েছে, কমিটির সদস্য না থাকায় অন্যান্য বিধায়কের মতো পার্থ ওই ৬০ হাজার টাকা ভাতা আর পাবেন না।

জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এখন থেকে অন্য বিধায়কদের তুলনায় অনেকটাই কম বেতন পাবেন। বিধায়করা বেতন ছাড়াও অতিরিক্ত ভাতা পান বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়ে। বিধানসভায় মোট ৪১টি কমিটি রয়েছে। মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা বৈঠক-ভাতা নিশ্চিত করতে বিধায়কদের ন্যূনতম দু’টি করে কমিটিতে রাখা হয় পশ্চিমবঙ্গ বিধানসভায়।


মুক্তি কবে কারও জানা নেই, ৬০ হাজার টাকা বেতন কমানো হল পার্থর।

কমিটির বৈঠকের ভাতা বাদ দিলে বেতন বাবদ ২১,৮৭০ টাকা পান বিধায়করা। কিন্তু, বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়ে এক এক জন বিধায়ক মোট বেতন পান ৮২ হাজার টাকা। কিন্তু, এ ক্ষেত্রে বিধানসভার কমিটি ও স্থায়ী সমিতির কোনও কমিটিতেই নেই পার্থ। তাই তাঁকে এমতাবস্থায় ২১,৮৭০ টাকা বেতনেই সন্তুষ্ট থাকতে হবে।







