পদ্মভূষণে ভূষিত মিঠুন চক্রবর্তী, কী বললেন মহাগুরু?

Mithun Chakraborty: মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন বাংলার সত্যব্রত মুখোপাধ্যায়। পদ্মভূষণ সম্মান পেয়ে এদিন প্রথম প্রতিক্রিয়া জানান মিঠুন চক্রবর্তী৷ ভিডিও বার্তায় মিঠুন চক্রবর্তী জানালেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পদ্মভূষণে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। মোট ১১০ জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। এ ছাড়াও পদ্মবিভূষণ পেয়েছেন বেঙ্কাইয়া নাইডু, দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী এবং অন্যান্য ব্যক্তিত্বরা। বাংলার শিল্পী ঊষা উত্থুপও পদ্মভূষণ পেয়েছেন।

আরও পড়ুন: ‘ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার’, মিঠুনের পদ্মভূষণ পাওয়া নিয়ে কটাক্ষ কুণালের

m2

মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন বাংলার সত্যব্রত মুখোপাধ্যায়। পদ্মভূষণ সম্মান পেয়ে এদিন প্রথম প্রতিক্রিয়া জানান মিঠুন চক্রবর্তী৷ ভিডিও বার্তায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) জানালেন, ‘‘আমি গর্বিত, আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। আমি আমার জীবনে কখনও নিজের জন্য কারোর কাছ থেকে কিছু চাইনি। তাই কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ আজ যে কতটা হচ্ছে আজ তা উপলব্ধি করছি।’’

m

বাংলা চলচ্চিত্র মৃগয়া দিয়ে তাঁর কেরিয়ার শুরু। মৃণাল সেন পরিচালিত এই ছবিটি ১৯৭৬ সালে মুক্তি পাওয়ার পর থেকে সকলের নজরে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর ভূমিকার জন্য প্রশংসিতও হয়েছিলেন। বহু পুরস্কার বিভিন্ন ছবির কারণে বারবার এসেছে তাঁর ঝুলিতে। তবু এই সিনেমা যেন খানিক বেশিই কাছের।

পদ্মভূষণে ভূষিত মিঠুন চক্রবর্তী, কী বললেন মহাগুরু?

m1

মিঠুন চক্রবর্তী ২৪তম জাতীয় পুরস্কারের সময়ও সেরা অভিনেতার সম্মান পেয়েছিলেন। বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, কেন্দ্রীয় সরকার পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ প্রাপকদের তালিকা ঘোষণা করেছে। প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং অভিনেতা চিরঞ্জীবী এবং বৈজয়ন্তীমালাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত