‘ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার’, মিঠুনের পদ্মভূষণ পাওয়া নিয়ে কটাক্ষ কুণালের

Mithun Chakraborty: এখন এটা তৃণমূলের সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বৃহস্পতিবারই সামনে এসেছে পদ্মভূষনের (Padma Bhushan) তালিকা। যে কোনও শিল্পীর জীবনের সেরা সম্মান এটি। আর এবারে পদ্মসম্মান প্রাপকদের তালিকায় নাম রয়েছে মিঠুন চক্রবর্তীর। আর এই নিয়ে এবার মিঠুন কে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের এক্স হ্যান্ডেলে কুণাল স্পষ্ট লিখলেন, ‘অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়।’

আরও পড়ুন: লোকসভা ভোটে ঘাটালে কী এবার দেব-হিরণ মুখোমুখি? জল্পনা বাড়ালেন হিরণ

'ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার', মিঠুনের পদ্মভূষণ পাওয়া নিয়ে কটাক্ষ কুণালের
‘ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার’, মিঠুনের পদ্মভূষণ পাওয়া নিয়ে কটাক্ষ কুণালের

তাহলে ২০১৪-র পর যে কোন সময় পেতেন। এখন এটা তৃণমূলের (TMC) সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক। দলবদল করে, কৃতজ্ঞতার মোড়ক খুলে, ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার।’ যদিও এই লেখায় কুণাল বাবু কথাও মিঠুনের নাম উল্লেখ করেননি।

'ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার', মিঠুনের পদ্মভূষণ পাওয়া নিয়ে কটাক্ষ কুণালের
‘ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার’, মিঠুনের পদ্মভূষণ পাওয়া নিয়ে কটাক্ষ কুণালের

প্রসঙ্গত, গত বছরের শুরুতেই মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) গেরুয়া শিবিরের বলেই তাঁর ও দেবের ছবি ‘প্রজাপতি’ নন্দনে ব্রাত্য। এমনই মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই সময়ও তার জবাব দিয়েছিলেন কুণাল। তিনি বলেছিলেন, ‘এই সিনেমায় দেবের অভিনয় দারুণ। বিশেষ করে এই যে বাবা ছেলের রসায়ন। ‘টনিক’-এ দেব আর যেটা পরাণবাবু ছিলেন, পরাণবাবু সুপারহিট। আর এখানে ডুবিয়ে দিয়ে গেছে মিঠুনদা।‘

‘ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার’, মিঠুনের পদ্মভূষণ পাওয়া নিয়ে কটাক্ষ কুণালের

mithun2 1

এই ঘটনা নিয়ে সেই সময় রাজ্য জুড়ে তৈরি হয়েছিল বিতর্ক। আর এবার পদ্ম সন্মান নিয়ে কুণালের এই হেন মন্তব্য ফের একবার বিতর্কের জন্ম দিল বলেই মনে করছেন বাংলার রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য , কেন্দ্রীয় সরকারের তরফে শিল্প বিভাগে পদ্মসম্মান পেয়েছেন মিঠুন চক্রবর্তী এবং উষা উত্থুপ (Usha Uthup)

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত