কথা ছিল ৩০, পার হল ৫৩, অভিষেকের উদ্যোগে কোভিডে ‘ডায়মণ্ড মডেল’ দেখছে রাজ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার রাশ টানতে একের পর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। কিন্তু উর্ধ্বমুখী করোনাকে রোখা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে রাজ্যের মধ্যে করোনা মোকাবিলায় নজীর গড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এলাকায় ৩০ হাজার টেস্টিংয়ের উদ্যোগ নিয়েছিলেন তিনি। কিন্তু বেলা গড়িয়ে সন্ধে হতে সেই সংখ্যা ছাড়িয়ে দেল ৫৩ হাজারের গণ্ডি। 

আরও পড়ুনঃ দুপুর ১২ টার মধ্যে সম্পূর্ণ ১৫ হাজার টেস্ট, কোভিডে ‘ডায়মণ্ড মডেল’ দেখছে রাজ্য!

একদিনে টেস্ট করা হয়েছে ৫৩,২০৩ জনের। বিষ্ণুপুর-১, বিষ্ণুপুর-২, বজবজ-১, বজবজ-২, ঠাকুরপুকুর মহেশতলা সহ ডায়মণ্ড হারবার পুরসভা এলাকা সহ ফলতা অর্থাৎ গোটা লোকসভা এলাকাজুড়ে একদিনে সর্বাধিক করোনা টেস্টিং করিয়ে নজীর গড়লের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে ১১৫১ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে। পজিটিভির হার ২.১৬ শতাংশ। 

৩০ হাজার টেস্টের লক্ষ্যে নেমে ডায়মণ্ড হারবার প্রশাসন। সকাল ১২ টার মধ্যেই পেরিয়ে যায় ১৫ হাজার টেস্টের গণ্ডি। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ব্যাপক ভাবে কমেছে পজিটিভিটি রেট। এখন পর্যন্ত পাওয়া হিসেব বলছে অভিষেকের লোকসভা কেন্দ্রে কোভিড পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে মাত্র ৩.৮১ শতাংশে। যা রাজ্যের পজিটিভিটি রেটের তুলনায় প্রায় ৯ গুণ কম।

কথা ছিল ৩০, পার হল ৫৩, অভিষেকের উদ্যোগে কোভিডে ‘ডায়মণ্ড মডেল’ দেখছে রাজ্য
কথা ছিল ৩০, পার হল ৫৩, অভিষেকের উদ্যোগে কোভিডে ‘ডায়মণ্ড মডেল’ দেখছে রাজ্য

স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় উদ্যোগ নিয়েছিলেন ২৪ ঘন্টায় ৩০ হজার কোভিড টেস্ট করার। নিজের এলাকার আমজনতাকে করোনা সুরক্ষা দেওয়াই তার লক্ষ্য। সেই লক্ষ্য সাধনে ব্রতি হয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ এবং পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য কর্মীরা।

কথা ছিল ৩০, পার হল ৫৩, বিরাট উদ্যোগে তৃণমূলের সেকেণ্ড-ইন-কম্যান্ড 

কথা ছিল ৩০, পার হল ৫৩, বিরাট উদ্যোগে তৃণমূলের সেকেণ্ড-ইন-কম্যান্ড 
কথা ছিল ৩০, পার হল ৫৩, বিরাট উদ্যোগে তৃণমূলের সেকেণ্ড-ইন-কম্যান্ড

এর আগে অবশ্য নিজের এলাকায় বিশেষ উদ্যোগ নেন অভিষেক।  অভিষেক বন্দোপাধ্যায়ের কেন্দ্রে এবার থেকে বয়স্ক নাগরিকদের জন্য চিকিৎসকই আসবেন বাড়িতে। যার পোশাকি নাম ‘ডক্টর অন হুইলস’। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথার মান্যতা দিয়ে উদ্যোগ নিল চিকিৎসকদের সংগঠন প্রোটেক্ট দ্যা ওয়ারিয়র্স। করোনা মোকাবিলায় সমস্ত জনপ্রতিনিধিরা যাতে একই পদক্ষেপ নেন, এমনটাই আর্জি জানাচ্ছেন চিকিৎসকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত