নজরবন্দি ব্যুরোঃ করোনা জ্বরে কাঁপছে সারা রাজ্য। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। এই অবস্থায় করোনা সচেতনতায় ‘ডায়মণ্ড মডেল’ পালন করছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামী বিবেকানন্দের জন্মদিবসে নিজের এলাকায় ৩০ হাজার কোভিড টেস্টের উদ্যোগ নিয়েছেন তিনি। যেমন ভাবনা তেমন কাজ। সাতসকালেই ডায়মণ্ড হারবার জুড়ে শুরু হয়েছে টেস্টিং।


৩০ হাজার টেস্টের লক্ষ্যে নেমে ডায়মণ্ড হারবার প্রশাসন সকাল ১২ টার মধ্যেই পেরিয়ে গেল ১৫ হাজার টেস্টের গণ্ডি। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ব্যাপক ভাবে কমেছে পজিটিভিটি রেট। এখন পর্যন্ত পাওয়া হিসেব বলছে অভিষেকের লোকসভা কেন্দ্রে কোভিড পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে মাত্র ৩.৮১ শতাংশে। যা রাজ্যের পজিটিভিটি রেটের তুলনায় প্রায় ৯ গুণ কম।

স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় উদ্যোগ নিয়েছিলেন ২৪ ঘন্টায় ৩০ হজার কোভিড টেস্ট করার। নিজের এলাকার আমজনতাকে ক্রোনা সুরক্ষা দেওয়াই তার লক্ষ্য। সেই লক্ষ্য সাধনে ব্রতি হয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ এবং পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য কর্মীরা।


সকাল সকাল মহেশতলা, বজবজ, ফলতা, ডায়মণ্ড হারবারের একাধিক কোভিড কেয়ার সেন্টারে চলছে টেস্ট। পাশাপাশি ভ্রাম্যমান গাড়ি ঘুরছে বিভিন্ন ব্লকে। উদ্দেশ্য একটাই, যেন তেন প্রকারেন লক্ষ্য সাধন করা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, অভিষেকের উদ্যোগ কে যেমন স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা তেমনই এগিয়ে এসেছেন ডায়মণ্ড হারবারের আমজতা। সামাজিক দূরত্ববিধি বজায় রেখে সাতসকালেই টেস্ট করানোর জন্যে লম্বা লাইন চোখে পড়েছে।
দুপুর ১২ টার মধ্যে সম্পূর্ণ ১৫ হাজার টেস্ট, কোভিডে ‘ডায়মণ্ড মডেল’ দেখছে রাজ্য!

কদিন আগেই করোনা পরিস্থিতি নিয়ে সমস্ত প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে একের পর বিরাট পদক্ষেপ নিয়ে চলেছেন তিনি। তাঁর বক্তব্য এবং পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসকরাও। বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার অভিষেকের পদক্ষেপ কে স্বাগত জানিয়ে বলেছেন, সাংসদের ভাবনা কে বাস্তবায়িত করার কথা। সমস্ত জনপ্রতিনিধিরা যাতে অভিষেকের মত পদক্ষেপ নেন তার আর্জি জানাচ্ছেন একাধিক চিকিৎসক।







