২৬ জানুয়ারী সাধারণতন্ত্র দিবসের দিন ছয়রকমভাবে নাশকতা চালানোর ছক করছে পাকিস্তান। গোয়েন্দা সুত্রে এই খবর জানা গেছে। আর এরপরেই পাক সীমান্তে বিশেষ সতর্কতা জারি করল বিএসএফ। সামনেই রয়েছে ঐতিহাসিক রামমন্দিরের সূচনা। এরুপ অবস্থায় তৎপর হয়ে উঠেছে সন্ত্রাসবাদীরা।



আরও পড়ুন : সন্ত্রাসবাদ দমনে সেনাবাহিনীর ‘অপারেশন সর্বশক্তি’
আগামী কয়েকদিনে দুটি অনুষ্ঠানে জঙ্গি হামলার ছক কষতে শুরু করেছে সন্ত্রাসবাদীরা। সেই বিষয়ে আগাম সতর্ক থাকতে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট ও কাশ্মীর চার রাজ্যের পাক সীমান্তে ‘অপারেশন সার্দ হাওয়া’ নামক বিশেষ অভিযান শুরু করেছে বিএসএফ।



সূত্রের খবর, ২২ ও ২৬ জানুয়ারী অনুষ্ঠানে হামলার জন্য পাকিস্তান রেঞ্জার্স ও আইএসআইয়ের মদতে ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অত্যাধুনিক চিনা অস্ত্র। এমনকি খলিস্তানিদের সঙ্গেও যোগাযোগ করে নাশকতার ছক চলছে যৌথভাবে।

সাধারণতন্ত্র দিবসে জঙ্গি হামলা এড়াতে বিশেষ অপারেশন BSF এর
বিএসএফ সুত্রে খবর, ১৫ দিনের জন্য পাক সীমান্তে বাড়তি সতর্কতা থাকবে। উল্লেখ্য, প্রতি বছরই সাধারণতন্ত্র দিবসের আগে ১০ দিনের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয় বিএসএফে। এবার রামমন্দিরের উদ্বোধনের কথা মাথায় রেখেই ১৫ দিনের জন্য বাড়তি সতর্কতা জারি হয়েছে।








