সন্ত্রাসবাদ দমনে সেনাবাহিনীর ‘অপারেশন সর্বশক্তি’

২০০৩ সালে সন্ত্রাসবাদীদের নিকেশ করতে সেনাবাহিনী চালু করেছিল 'অপারেশন সর্পবিনাশ'। সম্প্রতি ফের সন্ত্রাসবাদ পুনরুজ্জীবিত হওয়ার ফলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পরে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সম্প্রতি সন্ত্রাসবাদীদের হামলা বেড়েছে জম্মু- কাশ্মীরে। এই পরিস্থিতিতে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাবাহিনী শুরু করতে চলেছে ‘অপারেশন সর্বশক্তি’। এর মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চলের পীর পাঞ্জাল পর্বতমালার উভয় দিকে পরিচালিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

সন্ত্রাসবাদ দমনে সেনাবাহিনীর 'অপারেশন সর্বশক্তি'

আরও পড়ুন : আজ থেকে শুরু কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’

নাগরোটা হোয়াইট নাইট কোর এবং শ্রীনগর ভিত্তিক চিনার কোর যৌথভাবে সন্ত্রাসবিরোধী এই অভিযান চালাবে। গতকয়েকমাসে কাশ্মীরের রাজৌরি পুঞ্চ সেক্টরে বিশেষ করে পীর পাঞ্জাল রেঞ্জের দক্ষিণে সন্ত্রাসবাদীদের সক্রিয় করার প্রচেষ্টা করছে জঙ্গি গোষ্ঠীগুলি।

সন্ত্রাসবাদ দমনে সেনাবাহিনীর 'অপারেশন সর্বশক্তি'

গত কয়েকমাসে সন্ত্রাসবাদীদের হামলায় ২০ জন সেনা নিহত হয়েছে। সুত্রের খবর, জম্মু-কাশ্মীর পুলিশ , সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ,স্পেশাল অপারেশন গ্রুপ এবং গোয়েন্দা সংস্থাগুলি সন্ত্রাস দমনে একযোগে কাজ করবে।

সন্ত্রাসবাদ দমনে সেনাবাহিনীর 'অপারেশন সর্বশক্তি'
সন্ত্রাসবাদ দমনে সেনাবাহিনীর ‘অপারেশন সর্বশক্তি’

সন্ত্রাসবাদ দমনে সেনাবাহিনীর ‘অপারেশন সর্বশক্তি’

উল্লেখ্য, ঠিক একইভাবে ২০০৩ সালে সন্ত্রাসবাদীদের নিকেশ করতে সেনাবাহিনী চালু করেছিল ‘অপারেশন সর্পবিনাশ’। সম্প্রতি ফের সন্ত্রাসবাদ পুনরুজ্জীবিত হওয়ার ফলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পরে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন