আজ ১৪ ই জানুয়ারী থেকে শুরু কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। লোকসভা নির্বাচনের আগে ভারত জোড়ো যাত্রার পরে দ্বিতীয় জনসংযোগ যাত্রা করছেন রাহুল গান্ধী। গতবার দক্ষিণ ভারতের সাথে উত্তর ভারতকে জুড়েছিলেন তিনি।



আরও পড়ুন : ইন্ডিয়া জোটের মুখ হতে চলেছে মল্লিকার্জুন খাড়্গে!
এবার পুর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতকে জোড়ার পরিকল্পনা করে আসরে নামছে । মণিপুর থেকে শুরু হয়ে ৬৭ দিন ধরে ১৫ টি রাজ্যের ১১০ টি জেলার মধ্যে দিয়ে মুম্বাইতে শেষ হবে এই পদযাত্রা। মণিপুরের পর নাগাল্যান্ড, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় হয়ে পদযাত্রা আসবে পশ্চিমবঙ্গে।



জানা যাচ্ছে, ৫ দিনের পদযাত্রায় বাংলার ৭ টি জেলার মধ্যে দিয়ে যাবে এটি। তারপর বিহার হয়ে ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট হয়ে মহারাষ্ট্রে শেষ হবে এই পদযাত্রা। আজ মণিপুরের থৌবাল জেলা থেকে পদযাত্রার সূচনা করবেন রাহুল গান্ধী।

আজ থেকে শুরু কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’
প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কন্য়াকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা করেছিলেন রাহুল গান্ধী। ২০২৩ সালে তা জম্মু-কাশ্মীরে এসে শেষ হয়। ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল কংগ্রেসের এই জনসংযোগ যাত্রা। লোকসভা নির্বাচনের আগে সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে ফের পথে নামছেন রাহুল গান্ধী।







