এক সপ্তাহ পর খুলে দেওয়া হল রাহুল গান্ধীর টুইটার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক সপ্তাহ পর খুলে দেওয়া হল রাহুল গান্ধীর টুইটার। দিল্লি ধর্ষণ-কাণ্ডের নির্যাতিতার বাবা-মায়ের ছবি পোস্ট করার অভিযোগে ব্লক করে দেওয়া হয়েছিল কংগ্রেস সাংসদের টুইটার আ্যাকাউন্ট। শুধু রাহুল নয়, একাধিক কংগ্রেস নেতার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ ১৪ আগস্ট পালিত হবে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’, ঘোষণা পিএম মোদির

আজ, শনিবার সেই হ্যান্ডেল খুলে দেওয়া হয়েছে। গতকালই টুইটারের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন রাহুল গান্ধী। টুইটারের বিরুদ্ধে বার্তা দিয়ে রাহুল কাল টুইট করে বলেছিলেন, ”টুইটারের এই পদক্ষেপ গণতান্ত্রিক কাঠামোয় আঘাত”। তিনি আরও বলেন “এটা রাহুল গান্ধীর উপর আক্রমণ নয়। আমার ১৯-২০ মিলিয়ন ফলোয়ার আছেন।

এক সপ্তাহ পর খুলে দেওয়া হল রাহুল গান্ধীর টুইটার
এক সপ্তাহ পর খুলে দেওয়া হল রাহুল গান্ধীর টুইটার

তাঁদের মতামতের অধিকার অস্বীকার করা হচ্ছে। একটি সংস্থা আমাদের রাজনীতিকে সংজ্ঞায়িত করার জন্য তার ব্যবসা করে চলেছে। একজন রাজনীতিবিদ হিসেবে এটা আমি পছন্দ করছি না।” এর পরেই রাহুলের আ্যাকাউন্ট খুলে দেওয়া হল। এই নিয়ে কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত রোহন গুপ্তা এদিন বললেন, ‘সমস্ত কংগ্রেস টুইটার অ্যাকাউন্টের আনলক করা হয়েছে। কেন আনলক করা হল তার কোনও জানানো হয়নি টুইটারের পক্ষ থেকে।’

rrr

এক সপ্তাহ পর খুলে দেওয়া হল রাহুল গান্ধীর টুইটার

প্রসঙ্গত দিল্লির উত্তর-পশ্চিম অংশে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। রাহুল সেই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। পরিবারের সদস্যদের ছবি পোস্টও করেন টুইটারে। এরপরেই তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। টুইটার কর্তৃপক্ষ যুক্তি দিয়েছিল ওই ছবি পোস্ট করা টুইটারের নিয়ম বিরুদ্ধ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত