১৪ আগস্ট পালিত হবে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’, ঘোষণা পিএম মোদির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৪ আগস্ট পালিত হবে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’, স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে, আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা করেছেন। আগামীকাল, রবিবার, ১৫ই আগস্ট ভারত পালন করবে স্বাধীনতার ৭৫ বছর।

আরও পড়ুনঃ খড়দায় তৃণমূল নেতা খুন, অর্জুন সিং বলছেন কাজল অনুগামীদের গোষ্ঠীকোন্দলের ফল

দীর্ঘ ব্রিটিশ শাসন, অত্যাচার, পরধীনতার গ্লানি প্রতি স্বাধীনতার সকালে ধুয়ে ফেলে দেশ বাসী। আর কাল ভারত স্বাধীনের ৭৫ বছর। গোটা দেশ জুড়ে প্রস্তুতি চলছে পালনের। ঠিক তার আগেই দেশের প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন,  ‘দেশ ভাগের যে যন্ত্রণা, সেই স্মৃতি কখনও ভোলা যায় না। হিংসার কবলে পড়ে আমাদের বহু ভাইবোন ঘরছাড়া হয়েছেন, প্রাণ হারিয়েছেন। তাঁদের সেই সংগ্রাম এবং আত্মত্যাগকে স্মরণ করেই ১৪ অগস্টকে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

স্মৃতি পটে দেশভাগের ভয়াবহতা, ১৪ আগস্ট নিয়ে বড়ো ঘোষণা মোদির। 

১৪ আগস্ট পালিত হবে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’, ঘোষণা পিএম মোদির
১৪ আগস্ট পালিত হবে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’, ঘোষণা পিএম মোদির

সঙ্গেই তিনি বলেন, “এই বিভাজন বিভীষিকা দিবসই আমাদের মনে করিয়ে দেবে সামাজিক বিভাজন এবং অনৈক্যের বিষ ছুড়ে ফেলা উচিত।”  দেশ ভাগের যন্ত্রণা এখনো অনেকের মনে। পুরানো কথা বলতে গিয়ে এখনো চোখ ভুজে আসে বহু মানুষের। এ দেশে বসে সে দেশের কষ্টে কাতর বহু মানুষ। তবে প্রধানমন্ত্রীর ট্যুইটের পরেই তা নিয়ে সরগরম হয়েছে রাজনৈতিক মহল। কথা উঠে আসছে পক্ষে-বিপক্ষের। একাংশের মতে দেশভাগ কষ্টের, তবে সেই স্মৃতি উস্কে দেওয়া আরও বড়ো বিভাজন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত