নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার রাতে মালদহ জেলার কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তের শ্মশানীতে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু। মৃত ওই যুবকের নাম ইব্রাহীম হক। বছর ৩০ এর ওই যুবক বাংলাদেশের রাজশহী জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে ।
আরও পড়ুনঃ কৃষ্ণের সাথে শাশুড়ির প্রেম! বউ রেখে চম্পট দুজনে, তারপর?
সম্প্রতি বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর ১৫ কিলোটার থেকে বাড়িয়ে ৪৫ কিলোমিটার অবধি বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তবর্তী তিন রাজ্য, অসম, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের বিএসএফের কর্মক্ষেত্র বাড়িয়েছে কেন্দ্র। এর প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব পাশ করিয়েছে পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ বিধানসভা। এমনকি বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধি নিয়ে সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
সম্প্রতি মালদহের প্রশাসনিক বৈঠকে রাজ্যের প্রশাসনিক কর্তাদের এবিষয়ে সজাগ থাকার কথাও বলেন তিনি। বিএসএফের কর্তাদের সঙ্গে কথা বলে কাজ করার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও ঘটে গেল এই ঘটনা। বাংলাদেশ সীমান্ত থেকে ৬ কিলোমিটার দূরে এবং ভারতীয় ভূখণ্ডের ১.২ কিলোমিটার ভিতরে এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১.৪০ মিনিট নাগাদ মালদহের নওদা এলাকায় দুই বাংলারই কয়েকজন চোরাচালানকারী কিছু জিনিস পাচার করছিল। সেই সময়েই সীমান্তরক্ষীদের নজরে পড়ে যায় তারা। বিএসএফ বাধা দিতে গেলে তাঁদেরকে লক্ষ্য করে এলোপাথাড়ি ঢিল, ইট ছুড়তে থাকে দলের লোকজন। এমনকি বাঁশ, লাঠি নিয়েও হামলা বিএসএফদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু, চোরাচালান রুখতে পদক্ষেপ বিএসএফের

নিজেদের আত্মরক্ষার জন্য দুই রাউন্ড গুলি চালায় সীমান্ত বাহিনী। একটি গুলি পায়ে লাগে এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।



