নজরবন্দি ব্যুরোঃ ভালোবাসার জন্য বউ রেখে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেলেন যুবক। ঘটনাটি লুলুয়ার। লিলুয়া থানা এলাকার জগদীশপুরের বিশ্বাসপাড়ার বাসিন্দা বাবলা দাস। পেশায় ভ্যানচালক। বাবলা দাসের মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে হয় কৃষ্ণের।
আরও পড়ুনঃ কলকাতার পুরভোট নিয়ে যখন উচ্ছ্বসিত তৃণমূল, ঠিক তার উল্টো ছবি শিলিগুড়িতে
শোনা গিয়েছে, বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতেন যুবক। তার জেরেই শাশুড়ি শেফালি দাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। গত শনিবার শাশুড়ির সঙ্গে পালিয়ে যান কৃষ্ণ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলেকায়। কৃষ্ণের বউ প্রিয়াঙ্কা তার বাবার সাথে এর পর থানায় অভিযোগ করেন।
প্রিয়াঙ্কা ও তাঁর বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ২০১৭ সালে কৃষ্ণ ও প্রিয়াঙ্কার বিয়ে হয়। এলাকাবাসীদের একাংশের মতে, তার কিছুদিন পর থেকেই শাশুড়ির সঙ্গে কৃষ্ণের প্রেমের সূত্রপাত।
কৃষ্ণের সাথে শাশুড়ির প্রেম! বউ রেখে চম্পট দুজনে, তারপর?
প্রিয়াঙ্কার অভিযোগ, ছোট ছোট কারণে তাঁর উপরে অত্যাচার চালাতেন কৃষ্ণ। এমনকী তাঁর গায়ে হাত তুলত স্বামী কৃষ্ণ। এই ঘটনায় ঐ এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ তাদের খোঁজ পাইনি।



