নজরবন্দি, শিলিগুড়িঃ কলকাতার পুরো ভোটে যখন বিপুল আসনে জয় নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল, ঠিক তার উল্টো ছবি শিলিগুড়িতে। সেখানে তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। বেশীরভাগ ওয়ার্ড থেকেই একের বেশী নাম উঠে আসছে ফলে সমস্যা আরো বাড়ছে নির্বাচনের আগে। একজন দাঁড়ালে আরেকজন পিছিয়ে যাচ্ছেন।
আরও পড়ুনঃ গণ উৎসবে গণতন্ত্রের জয়, হাসি মুখে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়


পরিস্থিতি এমন জায়গাতে এসে দাঁড়িয়েছে যে জয়ী প্রার্থীদের সরিয়ে অন্য নতুন প্রার্থীকে টিকিট দেবার চেষ্টা চলছে। বর্তমান পরিস্থিতিতে শিলিগুড়ির মানুষের মনে একটাই ধারনা এসে পৌছিয়েছে যে তৃণমূল সত্যি সত্যি কি শিলিগুড়ি থেকে জয়লাভ করতে চায়? নিজের পছন্দের প্রার্থী যাতে টিকিট পায় সেজন্য অনেকে কলকাতা পযর্ন্ত দৌড়ে চলে গেছেন।
ধরছেন নিজের চেনা নেতাকে। যদিও খবর প্রার্থী নির্বাচন করবেন নেত্রী নিজে এবং পিকে। এরই মধ্যে পিকের পছন্দের মহিলা মেয়র নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শিলিগুড়িতে। তবে কে হতে পারেন মেয়র? এই এই কথাই বলছেন এখন শিলিগুড়ির সব মানুষ। যেটা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতেও ছাড়েননি।
আজকে কলকাতা নির্বাচনের ফলাফলের পর শিলিগুড়ি নিয়ে আর বেশী দেরী করবেন না তৃণমূলের রাজ্য নেতৃত্ব,তবে তৃণমূলের মাথা ব্যাথার কারন যে তৃণমূল নিজেই সেটা এখন শিলিগুড়ির প্রত্যেক মানুষই জানেন। তাই নির্বাচনের তারিখ ঘোষনা হয়ে গেলে প্রার্থীর নাম ঘোষনা করতে দেরী করবে না,তৃনমুল এটা মনে করছেন রাজনৈতিক মহল।


কলকাতার পুরভোট নিয়ে যখন উচ্ছ্বসিত তৃণমূল, ঠিক তার উল্টো ছবি শিলিগুড়িতে
অনেক কর্মীরা জানিয়েছেন নাম ঘোষনা করা হলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সবকিছু। কিন্তু যতক্ষন না নাম ঘোষনা হবে চলতে থাকবে এই অন্তদ্বন্দ্ব যেটা ভোটের আগে তৃণমূলকে অনেকটাই পিছিয়ে দেবে।তাই আজকের জয়ের পরে আর কতদিন আপেক্ষা হয়ত দুএকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে শিলিগুড়ির মানুষের কাছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



