KMC Election 2021: গণ উৎসবে গণতন্ত্রের জয়, হাসি মুখে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১৩৩ টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। একাধিক আসনে জয়লাভ করেছে তাঁরা। তিনটি আসনে এগিয়ে এবং জয়লাভ কিওরেছে বিজেপি। বামেরা এগিয়ে তিনটি আসনে। কংগ্রেস ২টি আসনে জয়লাভ এবং অন্যান্যরা এগিয়ে ৩ টি আসনে।

আরও পড়ুনঃ TET: ফের ভুয়ো নিয়োগপত্র প্রকাশ পর্ষদের! সিবিআই তদন্তের দাবীতে মামলা হাইকোর্টে

Shamim Ahamed Ads

এদিন নির্বাচনের ফলাফলে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন এই জয় গণ উৎসবে গণতন্ত্রের জয়। যে রায় মা মাটি মানুষ দিয়েছে, তারপরে আমাদের আরও মাথানত করে কাজ করতে হবে। এই জয় ঐতিহাসিক জয়। এর থেকে পরিষ্কার মানুষ আমাদের কাজকে গ্রহণ করেছে।

তিনি আরও বলেন,আমি সকল মা মাটি মানুষদের অভিনন্দন জানাই। এই নির্বাচন হয়েছে উৎসবের মত। গণতন্ত্রের জয়। এটাই আশা ছিল। আমরা মা মাটি মানুষের প্রতি কৃতজ্ঞ। আরও মাথা নত করে আমরা কাজ করে যাব। কলকাতা আমাদের গর্ব। কলকাতাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এই রায়ই আমাদের সাহায্য করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে। মানুষের জন্যই আরও বেশি করে কাজ করে যাবো”।

রবিবার নিজের কেন্দ্র মিত্র ইনস্টিটিউশনে ভোট দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উৎসবের মেজাজে ভোট হয়েছে। মানুষ শান্তিতে ভোট দিয়েছে। শান্তিপূর্ণ ভোট চলছে। উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন। ভোটদানের হার সন্তোষজনক। চিন্তার কারণ নেই। পুলিশ ভাল কাজ করেছে। ভোটের হার সন্তোষজনক। পুরভোটের জন্য এই ভোটের হার সন্তোষজনক। ১৪৪ টি ওয়ার্ডে দু একটি ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে”।

গণ উৎসবে গণতন্ত্রের জয়, আরও কাজ করার বার্তা মমতার 

গণ উৎসবে গণতন্ত্রের জয়, আরও কাজ করার বার্তা মমতার 
গণ উৎসবে গণতন্ত্রের জয়, আরও কাজ করার বার্তা মমতার  ছবি-ট্যুইটার

ভোটের ফল ঘোষণার পর একই কথা ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং জয়ী কাউন্সিলরদের আরও দায়িত্ব নিয়ে কাজ করার জন্য বার্তা দিলেন তিনি। এখান থেকেই দলীয় কর্মসূচীর কারণে অসমের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তাঁর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত