নজরবন্দি ব্যুরোঃ নারদার জের ! ভোটের আগে রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়িয়ে রাজ্যপালকে চিঠি পাঠালো CBI. এমনিতেই ভোটের আগে বাংলায় জোরকদমে চলছে দলবদলের পালা। ইতিমধ্যে তৃণমূল থেকে বিজেপিতে গেছেন রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী। আজই দিল্লি উড়ে গেছেন শাসক দলের পদত্যাগী একগুচ্ছ নেতা নেত্রী। আর এসবের মাঝেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে রাজ্যপালকে চিঠি CBI এর।
আরও পড়ুনঃ অহিংসার পথে আন্দোলন, দিল্লিতে অনশনে বসলেন কৃষকরা


কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নারদ স্টিং অপারেশনের সময় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের এই চারজনই রাজ্যের মন্ত্রী ছিলেন। এর আগেও লোকসভার চার সাংসদের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য লোকসভার অধ্যক্ষের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু তার জবাব এখনও মেলেনি। তাই আবার তাঁদের বিরুদ্ধে চার্জশীট আনতে চেয়ে রাজ্যপালকে চিঠি দিল সিবিআই। দুর্নীতিদমন আইনের ১৯ নম্বর ধারায় রয়েছে, পাবলিক সার্ভেন্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গেলে নিয়োগকর্তার কাছ থেকে অনুমতি নিতে হয়। এখানে রাজ্যের মন্ত্রীদের আনুষ্ঠানিক নিয়োগকর্তা হলেন রাজ্যের রাজ্যপাল। তাই তাঁদের বিরুদ্ধে চার্জশীট পেশের জন্য রাজ্যপালকেই চিঠি দিয়েছে সিবিআই।
নারদার জের !যদিও এ বিষয়ে এখনও কারো মতামত বা বক্তব্য প্রকাশ্যে আসেনি। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র শোভন চট্টোপাধ্যায় এই চারজনই এক সময়ে তৃনমুলের সতীর্থ থাকলেও, বর্তমানে শোভন বিজেপিতে যোগ দিয়েছেন। এমনকি বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের শাসক দল থেকে একাধিক নেতা মন্ত্রীদের বিজেপি যোগের কারন বলতে অনেকেই মনে করছিলেন দূর্নিতী থেকে বাঁচতেই কেন্দ্রের সঙ্গে হাত মেলাচ্ছেন তাঁরা। এই সব জল্পনার মধ্যেই চার অতি জনপ্রিয় মুখের বিরুদ্ধে নারদা কান্ডের প্রেক্ষিতে চার্জশীট পেশ করতে তাঁদের অফিসিয়াল নিয়গকর্তা রাজ্যের রাজ্যপালকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI।









