নজরবন্দি ব্যুরোঃ ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা গত মাসে এক টেলিভিশন বিতর্কে এই মন্তব্য করেছিলেন। আর দলের দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নভিন জিন্দাল এ বিষয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছিলেন।
আরও পড়ুনঃ জামিনের মেয়াদ শেষ হলেই গ্রেপ্তার হবেন ইমরান, হুশিয়ারি পাক স্বরাষ্ট্রমন্ত্রীর


তাদের মন্তব্য, বিশেষ করে নূপুর শর্মার কথা ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে বেশ ক্ষুব্ধ করে। এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু প্রতিবাদ বিক্ষোভও হয়েছে।বিজেপির এই দুই নেতা এরই মধ্যে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

অন্যদিকে বিজেপি নুপুর শর্মাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে, আর মি. জিন্দালকে দল থেকেই বহিষ্কার করেছে। কিন্তু তবুও থামছে না বিতর্ক। এই বিতর্ক এবার দেশের মাটি ছেড়ে এর প্রভাব পরেছে বিদেশের মাটিতে। এবার এই নিয়ে মুখ খুলল আফগানিস্তানের শাসক তালিবানও।



নূপুর শর্মার মন্তব্যের কড়া নিন্দা করে তালিবদের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেছেন, ‘আমরা ভারত সরকারের আর্জি জানাচ্ছি এই ধরনের ধর্মান্ধদের পবিত্র ইসলাম ধর্মকে অপমান এবং মুসলিমদের উসকানি দেওয়া থেকে আটকানো হোক।’

মুজাহিদ আরও বলেন, ‘ভারতে শাসকদলের এক আধিকারিকদের নবি মহম্মদকে নিয়ে অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা করছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান।’ এ পর্যন্ত নূপুর শর্মা এবং আরও এক বিজেপি মুখপাত্রের মন্তব্যের নিন্দা করেছে ১৪টি দেশ।

মহম্মদকে নিয়ে নুপুর শর্মার মন্তব্যের এবার তীব্র নিন্দা করল তালিবানরাও
তারা হল— রয়েছে ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি, জর্ডন, আফগানিস্তান, পাকিস্তান, বাহরিন, মলদ্বীপ, লিবিয়া, এবং ইন্দোনেশিয়া।







