যাত্রীদের সুবিধার জন্য সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাত্রীদের সুবিধার জন্য সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা। করোনা অবস্থার দীর্ঘ কিছু মাস লকডাউন পর্ব পার করে ফের কলকাতা মেট্রোর চাকা ঘুরেছে গত ১৪ ই সেপ্টেম্বর থেকে। মেট্রো পরিষেবা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের আনলক ফেজ ফোর এ নিউ নরমালে সুরক্ষা বিধি মেনে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ বেশ কিছু সমস্যায় পড়েছে যাত্রী পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। যার মধ্যে অন্যতম হল যাত্রী সংখ্যা বৃদ্ধি অফিস টাইমে।তাই সে কথা মাথায় রেখে আগামী সোমবার থেকে বাড়ছে মেট্রোরেল এর সংখ্যা।

আরও পড়ুনঃ শূন্যপদ থাকা সত্ত্বেও কেন নিয়োগ নয়? চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ SSC কে।

মেট্রো রেল কর্তৃপক্ষ নয়া সিদ্ধান্ত অনুসারে জানিয়েছেন, দক্ষিনে কবি সুভাষ ও উত্তরে নোয়াপাড়া অর্থাৎ আপ ও ডাউন , দুদিক থেকেই অন্তিম স্টেশনে ঢুকবে শেষ ট্রেন ৮ টার পর।কবি সুভাষ এবং নোয়াপাড়া অর্থাৎ দুই প্রান্ত থেকে শেষ মেট্রো সন্ধে ৭ টার বদলে ছাড়বে সন্ধ্যে সাড়ে সাতটায়।

অর্থাৎ ৭ টার পর বাড়তি তিনটি ট্রেন চালানো হবে আপ ও ডাউন থেকেই। ৭.১০, ৭.২০ ও ৭.৩০ মিনিটে। এখন আপাতত ৫৫ টি ডাউন ও ৫৫ টি আপ মেট্রো চলে। অর্থাৎ সবমিলিয়ে দিনে মোট মেট্রো রেল চলে ১১০ টি।

যাত্রীদের সুবিধার জন্য সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১১৬ টি ট্রেন চলবে আগামী সোমবার থেকে। এক্ষেত্রে মেট্রো চালানো হবে ৫৮ টি আপ ও ৫৮ টি ডাউন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর