শূন্যপদ থাকা সত্ত্বেও কেন নিয়োগ নয়? চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ SSC কে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শূন্যপদ থাকা সত্ত্বেও কেন নিয়োগ নয়? চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ SSC কে। SSC র প্রধানশিক্ষক নিয়োগে অনিয়ম ও অনেক শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ না করায় কলকাতা হাইকোর্টে মামলা হল এবার। সরকার পোষিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের মেধাতালিকায় অপষ্টতা ও নিয়ম না মেনে নিয়োগের অভিযোগে ১৬ জন মেধাতালিকায় থাকা প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন।

আরও পড়ুনঃ D.EL.ED মামলায় চাঞ্চল্যকর মোড়। শিক্ষকদের স্বস্তি দিল হাইকোর্ট। #Exclusive

কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এর কোর্ট এ। মামলাকারী কৃষ্ণ কেশব দন্ডী সহ অন্যান্যদের দাবী, প্রথমত: যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছিলো তাতে লিখিত পরীক্ষা,মৌখিক ও একাডেমিক স্কোর প্রকাশ্যে আনা হয়নি বিশেষ উদ্যেশ্যে। দ্বিতীয়তঃ West Bengal School Service Commission এর নিয়োগের Rule:12(8) অনুযায়ী Region wise মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি বা কাউন্সেলিং ও Region wise হয়নি।

যার ফলে কোনো একটি রিজিয়নে এ বেশী ক্যান্ডিডেট ডাক পাওয়ায় refusal বা non joining বেড়েছে। আর কোনো রিজিয়নে এ দেখা গেছে প্রার্থীরা ওয়েটিং লিস্টে আছেন এবং ডাক না পাওয়ার দরুন ঐ রিজিয়নে এর অনেক বিদ্যালয় প্রধানশিক্ষক এর পদ ফাঁকা পড়ে রয়েছে।

তৃতীয়তঃ যথেষ্ঠ সংখ্যায় বিদ্যালয়ের প্রধানশিক্ষকের পদ নন জয়েনিং, refusal ও resignation এর দরুন এখনো শূন্য থাকা সত্ত্বেও, কোন অজানা কারণে মেরিট লিস্ট এ থাকা প্রার্থীদের কাউন্সেলিং করছেনা SSC! বিশাল সংখ্যক বিদ্যালয় টিচার্জ ইনচার্য দিয়ে চালানো হচ্ছে, যা শিক্ষা ব্যবস্থার পরিপন্থী।

এব্যাপারে স্কুল সার্ভিস কমিশন এর মুখ্য কার্য্যালয়ে লিখিত আবেদন জানিয়েও লাভ না হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক School Service Commission কে চার সপ্তাহের মধ্যে এব্যাপারে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলাকারী দের পক্ষে সওয়াল করছেন আইনজীবী শামীম আহমেদ ও সালোনী ভট্টাচার্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর