নজরবন্দি ব্যুরোঃ বলিউডে নায়িকাদের মধ্যে নানা বিবাদের গল্প শোনা গেলেও এবার জনসমক্ষে যে সে বিবাদ না আকেবারে আইনি বিবাদে জোড়ালেন জ্যাকলিন ও নোরা। এবার জ্যাকলিন ফার্নান্দেজ এর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন নোরা ফতেহি। কিন্তু কারণ? ভাবমূর্তি নষ্টের কারণে এবার জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন নোরা ফতেহি।
আরও পড়ুনঃ ‘পাঠান’ সিনেমা ঘিরে কপালে চিন্তার ভাঁজ শাহরুখের, মাতা বৈষ্ণোদেবীর শরণে কিং খান
নোরার দাবি, ‘নোংরামি করছে অভিনেত্রী, নিজের স্বার্থে তাঁর কেরিয়ার এবং মান-সম্মান নিয়ে টানাটানি করছেন জ্যাকলিন।’ প্রসঙ্গত ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগের অভিযোগে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহি, বলিউডের দুই অভিনেত্রীকেই জিজ্ঞাসাবাদ করা হয় ইডির তরফে। আর্থিক তছরুপ মামলায় সোমবারও জ্যাকলিন ফার্নান্ডেজকে আদালতে হাজির হতে দেখা যায়।

কয়েক মাস আগের ঘটনা। সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বেশ কিছু অবৈধ সম্পত্তি উপহার হিসাবে তাঁর কাছেও চলে আসে। এতেই ফেঁসে যান অভিনেত্রী। থানাপুলিশ চলতে থাকে প্রায় গোটা বছর। ইতিমধ্যে আইনজীবী মারফত প্রকাশ্যে আসে জ্যাকলিনের এক বয়ান, যেখানে তিনি জানিয়েছেন, সুকেশের থেকে অনেক তারকাই উপহার নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন নোরা ফতেহিও। শুধু শুধু একাই তাঁকে দোষারোপ করা হচ্ছে কেন?
এতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন নোরা। যদিও বা এই অভিযোগকে একেবারেই উড়িয়ে দিয়েছেন নোরা। পরবর্তীতেই মানহানির মামলা করেন অভিনেত্রী। নোরা জানিয়েছিলেন, সুকেশের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ একেবারেই ছিল না। বরং, তাঁর স্ত্রীয়ের তরফেই একবার উপহার পেয়েছিলেন।
নোরা বনাম জ্যাকলিন, জনসমক্ষে বলিউডের দুই সুন্দরির লড়াই

সুকেশের প্রাক্তন প্রেমিকা তথা জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে নোরার বক্তব্য, ‘জ্যাকলিন নিজে দুর্নীতিতে জড়িয়ে কেরিয়ার নষ্ট করছে। সেটা অবশ্য ওর কাছের মানুষের জন্যই করছে। সুকেশ আর ও দু’জনেই একই ইন্ডাস্ট্রিতে কাজ করে। একই অতীত। যা করছে, ঠিক আছে। কিন্তু আমাকে এই নোংরামির মধ্যে জড়ানো কেন?’ সেই মর্মে নিজেকে এই মামলা থেকে মুক্ত করার আবেদন জানালেন অভিনেত্রী।



