Shah Rukh Khan: ‘পাঠান’ সিনেমা ঘিরে কপালে চিন্তার ভাঁজ শাহরুখের, মাতা বৈষ্ণোদেবীর শরণে কিং খান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  একের পর এক ছবি বাজারে ফ্লপ। বলিউড বাদশার দিন যে খুব ভালো যাচ্ছে না তা বলাই যায়। হাল ফেরাতে এবার দেবী মাতার মন্দিরে হাজির কিং খান। সপরিবারে মধ্যরাতে বৈষ্ণো দেবীর মন্দিরে গেলেন শাহরুখ। লক্ষ্য একটাই সামনেই পাঠানের মুক্তি। যেন নির্বিঘ্নে বক্স অফিস দখল করতে পারে নতুন ছবি।

আরও পড়ুনঃ ক্রমশ সহজ হচ্ছে অভিমানের পাহাড়, পুত্রকে সঙ্গে নিয়ে রাহুল-প্রিয়াঙ্কার হুডখোলা গাড়িতে অভিযান

দিনের বেলায় প্রহরী নিয়ে গেলেও কিং খানকে একবআর চাক্ষুষ করতে ভীড় লেগেই যায় । কিন্তু মধ্যরাতে একেবারে নিরাপত্তা বাহিনীর থেকে দূরত্ব বজায় রেখে মাস্ক ও কালো চশমায় মুখ ঢেকে ঢুকলেন শাহরুখ। তবু তাঁকে চিনে নিতে অসুবিধা হল না দর্শকদের। অনেক ভক্তের আবদার সাধ্য মতো মিটিয়ে মন্দিরে প্রবেশ করলেন তিনি।

'পাঠান' সিনেমা ঘিরে কপালে চিন্তার ভাঁজ শাহরুখের, মাতা বৈষ্ণোদেবীর শরণে কিং খান
‘পাঠান’ সিনেমা ঘিরে কপালে চিন্তার ভাঁজ শাহরুখের, মাতা বৈষ্ণোদেবীর শরণে কিং খান

ধর্মীয় গোড়ামি কে প্রশ্য দিতে চান না শাহরুখ । কিন্তু একের পর এক বড় বাজেটের ছবি যে বয়কটের কারনে বাজার পাচ্ছে না সেই রোষের হাত থেকে বাঁচতেই বৈষ্ণো দেবীর শরণাপন্ন হলেন তিনি। এরপরেও হিন্দু মন্দিরে প্রবেশ ঘিরে বিতর্ক যে হবে তা বলাই যায়। তবে এর আগে তিনি ২ ডিসেম্বর মক্কা গিয়েছিলেনই।সেখানেও তাকে নানা ভাবে টার্গেট করা হয়।

‘পাঠান’ সিনেমা ঘিরে কপালে চিন্তার ভাঁজ শাহরুখের, মাতা বৈষ্ণোদেবীর শরণে কিং খান

pathan release

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’ মুক্তি পেতে চলেছে সামনের মাসেই। সেই মেগা মুভির রিলিজ ঘিরে যেমন উন্মাদনা তেমনই ইতিমধ্যেই ইন্টারনেটে এই সিনেমাকে বয়কট করা নিয়ে ট্রেন্ড শুরু হয়েছে৷ মনে করা হচ্ছে এই বিরোধিতাকে শান্ত করার জন্যেই তিনি মাতা বৈষ্ণোদেবীর দরবারে পৌঁছেছেন৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন