Rahul- Priyanka: ক্রমশ সহজ হচ্ছে অভিমানের পাহাড়, পুত্রকে সঙ্গে নিয়ে রাহুল-প্রিয়াঙ্কার হুডখোলা গাড়িতে অভিযান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০০৮ সালে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির নতুন দুটি ছেলে মেয়ে বলেছিল, ‘চিরদিনই তুমি যে আমার’। সেই সম্পর্ক শুধু সিনেমাতেই আবদ্ধ থাকেনি, বাস্তবেও বিবাহের বন্ধনে বাঁধা পরেছিলেন রাহুল- প্রিয়াঙ্কা। কোলে এসেছিল ছেলে ‘সহজ’। কিন্তু তারপর সম্পর্কে ফাটল, পথ আলাদা হয়েছিল দুজনের। দীর্ঘ দশ বছর দূরত্ব বেড়েছিল, কিন্তু আজকের এই ছবি বলে দিচ্ছে যোগাযোগ নিভে যায়নি। ছেলে সহজ এসে ‘সহজ’ করে দিচ্ছে সম্পর্কের জটিলতা। অবশেষে তাঁরা বেরিয়ে পড়লেন নতুন পথের সন্ধানে?

আরও পড়ুনঃ ঝড়-ঝাপটা পেরিয়ে অনন্ত প্রেমের পথে বিরুষ্কা, পাঁচ বছর পরে কোন উপহার দিলেন তারকা জুটি

নতুন সফরে মা-বাবাকে নিয়ে বেড়িয়ে পরেছে সহজ। বাবা- মাকে এক ফ্রেমে রেখে সেলফিও তুলেছে সে। সেই ছবিই পোস্ট করেছেন রাহুল। ক্যাপশনে লিখেছেন, “হুডখোলা ভালবাসারা”। তবে কী দশ বছরের আঁধার কেটে নতুন ভোরে সামিল তিনজন। সহজের জন্যই গলছে অভিমানের পাহাড়। তিন জনের হাসি মুখ কী বলছে তা বলবে ভবিষৎ। আপাতত তিন জনে যে তিক্ততা ভুলে একে অপরের সান্নিধ্যে আনন্দ পাচ্ছেন তা বলাই যায়। এমনকি সঙ্গে ছিলেন রাহুলের মা-ও। একেবারে পারিবারিক ভ্রমন।

ক্রমশ সহজ হচ্ছে অভিমানের পাহাড়, পুত্রকে সঙ্গে নিয়ে রাহুল-প্রিয়াঙ্কার হুডখোলা গাড়িতে অভিযান
ক্রমশ সহজ হচ্ছে অভিমানের পাহাড়, পুত্রকে সঙ্গে নিয়ে রাহুল-প্রিয়াঙ্কার হুডখোলা গাড়িতে অভিযান

ছেলের জন্য তাঁর বাবা-মা যে কোন সময় তৈরি তা জানিয়েছিলেন এককালীন তারকা জুটি। এক সময় চূড়ান্ত ভুল বোঝাবুঝি ঘটেছিল তাঁদের। প্রিয়াঙ্কা জানিয়েছিলেন অনেক অভিযোগ, কিন্তু সেই ছেলেই বাড়িয়েছে ম্যাচিওরিটি। আর নেই কোন আক্ষেপ। কাজের ফাঁকে কিছুটা ভালো সময় তাঁরা উপহার দিতে চান সন্তানকে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বলেন , “সন্তানের জন্য আমরা সবসময়েই একসঙ্গে ছিলাম, আছি, থাকব। দীপাবলিতেও সেই ছবিই দেখেছেন সকলে। সহজকে নিয়ে প্রিয়াঙ্কা এসেছিল। ওর জন্য বাজি কেনাই ছিল। ফ্ল্যাটের বাকি বাচ্চাদের সঙ্গে খুব বাজি পুড়িয়েছে সহজ। এবার আমরা একসঙ্গে ঘুরে এলাম কয়েক দিনের জন্য।’

ক্রমশ সহজ হচ্ছে অভিমানের পাহাড়, পুত্রকে সঙ্গে নিয়ে রাহুল-প্রিয়াঙ্কার হুডখোলা গাড়িতে অভিযান

ক্রমশ সহজ হচ্ছে অভিমানের পাহাড়, পুত্রকে সঙ্গে নিয়ে রাহুল-প্রিয়াঙ্কার হুডখোলা গাড়িতে অভিযান
ক্রমশ সহজ হচ্ছে অভিমানের পাহাড়, পুত্রকে সঙ্গে নিয়ে রাহুল-প্রিয়াঙ্কার হুডখোলা গাড়িতে অভিযান

কখনও সন্দীপ্তা তোঁ কখনও রুকমা ইন্ডাস্ট্রির একাধিক মহিলা বান্ধবী রাহুলের জীবনে এসেছিল। সোশ্যাল মিডিয়ার দৌলতে একাধিকবার নিজের সম্পর্ক নিয়ে সমালোচিত হয়েছেন রাহুল। পরিবার, প্রেম, সব ভেঙ্গেছে, বার বার উঠেছে তৃতীয় ব্যক্তির ত্বত্ত্ব। যদিও রাহুল সেসবে কখনই স্বীকৃতি দেননি। এখন সন্দীপ্তা, রুকমারা শুধুই বন্ধু। তবে কী অপত্য স্নেহের কাছেই বাধা পড়লেন রাহুল? সব পাখি যেভাবে ঘরে ফেরে, সেভাবে কী পুরানো সম্পর্কের নীড়ে ফিরবেন রাহুল?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন