নজরবন্দি ব্যুরোঃ নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা নিখিলের, মা হওয়ার খবর শুনেই কি এই পদক্ষেপ? কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছে মা হতে চলেছেন টলিপাড়ার অতি পরিচিত নায়িকা নুসরত জাহান। যদিও এই ব্যাপারে মুখ খোলেননি তৃণমূল সাংসদ নুসরত। প্রশ্ন উঠতে শুরু করলে নুসরতের সন্তানের পিতা কি নুসরতের স্বামী নিখিল জৈন? তবে এই ব্যাপারে নিখিল জানিয়ে দেন তিনি নুসরতের সন্তানের পিতা নন।
আরও পড়ুনঃ করোনাকালে অভিনব অনলাইন কনসার্ট করে অরিজিৎ তুললেন ৭৮ লক্ষ টাকা।


আর তাঁদের বিয়ের দুবছর পূর্ণ হওয়ার ঠিক কয়েকদিন আগে শোনা যাচ্ছে নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন নিখিল। প্রসঙ্গত ২০১৯ সালের জুন মাসে তুরস্কের বোদরুমে দুটি রীতি মেনে স্বপ্নের বিয়ের পর্ব সেরেছিলেন এই জুটি, পরে শহরে ফিরে জুলাইয়ের শুরুতেই বসেছিল তাঁদের গ্র্যান্ড রিসেপশন। কিন্তু কিছুদিন কাটতেই তাঁদের সম্পর্কে ফাটল দেখা যায়। সম্পর্কের মধ্যে আসে তৃতীয় ব্যক্তি টলি তারকা যশ। নুসরতকেও সময় কাটাতে দেখা যায় যশের সাথেই। আর এবার টলিপাড়ার বাতাসে ভেসে বেড়াচ্ছে সেপ্টেম্বর মাসেই নাকি মা হতে চলেছেন নুসরত জাহান।
সম্ভাব্য তারিখ ১০ই সেপ্টেম্বর। এই কারণেই কি মামলা দায়ের নিখিলের? তবে সেই জল্পনা উড়িয়ে নিখিল স্পষ্ট করেছেন নুসরতের নামে অনেক আগেই তিনি সিভিল স্যুট ফাইল করেছেন, এর সঙ্গে তাঁর ‘স্ত্রী’র অন্তঃসত্ত্বা হওয়ার খবরের কোনও যোগ নেই। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাত্কারে নিখিল জৈন জানান, “যে দিন জানলাম, নুসরত আমার সঙ্গে থাকতে চায় না , অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি।” জানা গিয়েছে আগামী জুলাই মাসে আদালতে এই মামলার শুনানিও রয়েছে। সূত্র মারফত খবর নুসরত-নিখিলের ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি।
নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা নিখিলের, মা হওয়ার খবর শুনেই কি এই পদক্ষেপ? সেই কারণেই অ্যানালমেন্ট করেই নুসরতের সঙ্গে আলাদা হতে চান নিখিল। হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেই নিয়মানুসারে, নুসরতকে আদালতে গিয়ে বলতে হবে নিখিলের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক ভবিষ্যতে থাকবে না। দুই তারকার সম্পর্কের টানাপড়েন থেকে নুসরতের মা হওয়ার জল্পনা সবকিছু নিয়ে এখন বিতর্ক তুঙ্গে টলিপাড়ায়।









