নজরবন্দি ব্যুরো: করোনাকালে অভিনব অনলাইন কনসার্ট করে অরিজিৎ তুললেন ৭৮ লক্ষ টাকা। করোনা মহামারীতে বিপর্যস্ত দেশ। বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থা। নেই অক্সিজেন নেই করোনা রোগীর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। আমরা যেমন এই মহামারিতে অনেকেই হারিয়েছি নিজের আত্মীয়দের, তেমনি আমাদের ভালোবাসার প্রচুর মানুষদেরকেও আমরা হারিয়েছি।
আরও পড়ুনঃ রাজ্যের দাবি মেনে ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র!
গরিব বড়লোক জাতি ধর্ম কোন কিছুরই বাধা মানেনি করোনার দ্বিতীয় ঢেউ। দেশে যখন এই রকম অবস্থা তখন প্রচুর শিল্পপতি, ক্রিকেটা্র, সিনেমা স্টার এমনকি সাধারণ মানুষও এগিয়ে এসেছেন মানুষের সাহায্যার্থে। যে যেমন পেরেছেন তেমনভাবে মানুষকে সাহায্য করার চেষ্টা করেছেন। ফিল্মস্টার গায়ক তারা তাদের মত চেষ্টা করেছেন আর এবার এই করোনা দেবে এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন বলিউডের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। কয়েকদিন আগেই মুর্শিদাবাদে অরিজিতের বাড়িতে মারা গেছেন অরিজিতের মা করোনা থেকে মুক্ত হয়েও ব্রেন স্ট্রোকে মারা গেছেন।
মাকে হারানোর পর অরিজিৎ চিকিৎসা ব্যবস্থার দিকে নজর দিয়েছিলেন তিনি দেখেছিলেন প্রত্যন্ত গ্রামে মফস্বল শহরের হসপিটালে অনেক কিছুই চিকিৎসা সামগ্রী নেই সেই সময় মানুষ হয়তো সেই সমস্ত টেস্ট বা সেই সমস্ত চিকিৎসার অভাবে মারা গেছেন আর তাই তার অভিনব উদ্যোগ একসঙ্গে উঠে এলো প্রায় 78 লক্ষ টাকা। গিভ ইন্ডিয়ার সহযোগে রবিবার অর্থাৎ ৬ জুন রাত ৮টায় অরিজিৎ ফেসবুক পাতায় একটি অনলাইন কনসার্ট করেন। গায়ক আগেই জানিয়েছিলেন, কনসার্ট থেকে উঠে আসা সম্পূর্ণ অর্থের অনুদান করবেন গ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন খাতে। এই অনলাইন অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থের সাহায্যে গ্রামের হাসপাতালগুলির জন্য এমআরআই, সিটি স্ক্যান-এর মতো বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি কেনা হবে।
করোনাকালে অভিনব অনলাইন কনসার্ট করে অরিজিৎ তুললেন ৭৮ লক্ষ টাকা। তাই সাধ্য মতো অর্থ দান করে অনুরাগীদের সাহায্যের জন্য এগিয়ে আসার অনুরোধ করেছিলেন গায়ক। আর অরিজিতের এই কনসার্ট থেকেই গোটা পৃথিবীর মানুষ যে যেমন পেরেছেন সাহায্য করেছেন আর সেই সাহায্য থেকেই উঠে এসেছে এই টাকা। দেশের মানুষের জন্য অরিজিতের এই অভিনব উদ্যোগ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট পাড়ার লক্ষ্য লক্ষ্য মানুষ।



