নজরবন্দি ব্যুরো: শুভেন্দু অনুগামীদের দাপটে কোণঠাসা বিজেপি-র আদি কর্মীরা! একুশের নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে রাজ্য রাজনীতি। আসন্ন এই নির্বাচনের আগে সকলকে চমকে দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে যে অধিকারী পরিবারের বাকি সদস্যরাও কি শুভেন্দুর পথেই হাঁটবেন?
আরও পড়ুনঃ উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এপ্রিলে, নথি যাচাই শেষ হবে ফেব্রুয়ারিতেই!


যদিও সেইসময় কোনো সদুত্তর পাওয়া যায়নি। এদিকে শুক্রবারই কাঁথি পুরসভার ১৫ জন বিদায়ী পুর প্রশাসক নিয়ে বিজেপিতে যোগদান শুভেন্দুর অধিকারির ভাই সৌমেন্দু। ২১শের বিধানসভা নির্বাচনে আগেই দাদা (শুভেন্দু)-র হাত ধরে বিজেপিতে যোগ দিলেন সৌমেন্দু। শুক্রবার কাঁথির ডরমেটরি ময়দানে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি। তাঁর সঙ্গে কাঁথি পুরসভার চেয়ারম্যান-সহ ১৫ জন বিদায়ী কাউন্সিলরও নাম লেখালেন বিজেপিতে।
যদিও রাজনৈতিক মহলের দাবি, শুভেন্দুর হাত ধরে তৃণমূলের বহু নেতা মন্ত্রী তথা তাঁর বহু অনুগামীও খুব শীঘ্রই যোগ দেবেন দলে। একদিকে যখন শুভেন্দু অধিকারী নিজের দল ভারী করতে ব্যস্ত তখন নিজেরই দলে যে আদি-নব্য দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে সও সম্বন্ধে হয়তো কর্ণপাত করছেন না তিনি। বহু বিক্ষুব্ধ কর্মীদের আশঙ্কা, শুভেন্দু অধিকারী এবং তাঁর অনুগামীদের ফলে পুরনো বিজেপি কর্মীরা কোণঠাসা হয়ে পড়বেন। এই নিয়ে জোর সমস্যার মুখে পড়েছেন তিনি। কর্মীদের একাংশ জানান, শুভেন্দু ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন বা দিতে চাইছেন।
শুভেন্দু অনুগামীদের দাপটে কোণঠাসা বিজেপি-র আদি কর্মীরা! যাঁরা ইতিমধ্যেই দলবদল করেছেন, তাঁদের অনেকের বিরুদ্ধে আমজনতার ক্ষোভ রয়েছে। আর যার ফলে দলের প্রচারে গিয়ে বিজেপি কর্মীদের হাজারো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। বিজেপি কর্মীদের একাংশের দাবি, তাঁরা ‘মেরা বুথ সবচেয়ে মজবুত’ কর্মসূচি শুরু করেছেন। সেখানে তৃণমূলের পুরনো ‘মুখ’ যাঁরা, তাঁদের কেন বিজেপিতে নেওয়া হল, তা নিয়ে প্রকাশ্যে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে, তৃণমূল থেকে আসা নেতা–কর্মীদের অনেকেই ভালভাবে নিচ্ছেন না। এখানে আদি–নব্য সমস্যা তৈরি হচ্ছে।









