নজরবন্দি ব্যুরোঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে তৃণমূল এবং বিজেপির দুর্নীতি প্রকাশ্যে আনার জন্য এখন থেকেই নতুনভাবে প্রস্তুতি নিতে চাইছে বামেরা। ‘নজরে পঞ্চায়েত’ নামে এক বিশেষ কর্মসূচীর উদ্যোগ নিল বাম শিবির। সিপিআই(এম) ওয়েস্ট বেঙ্গল অফিশিয়াল ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে।
আরও পড়ুনঃ আরএসএস ওঁকে মা দুর্গা বলেছিল, উনি সার্টিফিকেট দিচ্ছেন, মমতাকে কটাক্ষ সূর্যর


দলীয় সূত্রের খবর, ‘নজরে পঞ্চায়েত’ কর্মসূচীর জন্য হেল্পলাইন নম্বর অতি শীঘ্রই প্রকাশিত হবে সিপিআই(এম)-র তরফে। সেই নম্বরে যোগাযোগ করে পঞ্চায়েতস্তর থেকে রাজ্যস্তরের যাবতীয় দুর্নীতি এবং অন্যান্য তথ্য জানাতে পারবেন সাধারণ মানুষ। এই কর্মসূচী নিয়ে রাজ্য সম্পাদক সেলিম বলেন, ‘মানুষের আজ অসহায় অবস্থা। কারণ তাঁদের হাতে কাজ নেই।

গ্রামে যারা আগে খেটে খেত তার এখন খুঁটে খেতেও পাচ্ছেননা বেশিরভাগ মানুষ পরিযায়ী হয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছেন। একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে। অন্যদিকে চলছে দুর্নীতি, লুঠ। সিবিআই–ইডি তৃণমূল নেতাদের ধরছে। কিন্তু ভিতরে সব সেটিং হয়ে আছে। তাই তৃণমূল–বিজেপির বিরুদ্ধে লড়াই করতে মানুষকে একজোট হতে হবে।



তাই ‘নজরে পঞ্চায়েত’ কর্মসূচি নেওয়া হচ্ছে।’ কী কাজ হবে এই হেল্পলাইনে? দলীয় সূত্রে খবর, ‘নজরে পঞ্চায়েত’ কর্মসূচি একটি হেল্পলাইন নম্বরের উপর নির্ভরশীল। এই নম্বরটি বিশেষভাবে কাজে লাগবে পঞ্চায়েত নির্বাচনের সময়। কারণ তখন প্রার্থী থেকে ভোটারদের উপর আক্রমণ হতে পারে।

লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, এবার ‘নজরে পঞ্চায়েত’ নামে নতুন কর্মসূচীর উদ্যোগ বাম শিবিরের
বুথ জ্যাম, ছাপ্পা থেকে ভোট দিতে না দেওয়ার ঘটনা ঘটতে পারে। তখন দলের তরুণ কমরেডরা সেখানে ছুটে গিয়ে মানুষের পাশে দাঁড়াবে। উল্লেখ্য, এর আগে ‘পাহারায় পাবলিক’ নামে এক কর্মসূচীর উদ্যোগ নিয়েছিল সিপিআইএম।







