নজরবন্দি ব্যুরো: অনেক বিতর্কের মাঝে উদ্বোধন হয়ে গেল নতুন সংসদ ভবনের। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ঐতিহাসিক দিনে আরও এক মাত্রা বাড়িয়ে দিলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। তাঁর কণ্ঠে শোনা গেল নতুন সংসদ ভবনের কাহিনি।
আরও পড়ুন: Abhishek-র কনভয়ে হামলা কুমড়িদের, ধৃত শিক্ষক নেতাকে খড়গপুর থেকে কোচবিহারে বদলির নির্দেশ!



জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র অনুরোধেই সংসদ ভবনের ভিডিয়োয় ভয়েস ওভার বা কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান। যাতে ‘স্বদেশ’ ছবির একটি ভয়েস ওভার এবং মিউজিক ব্যবহার করা হয়েছে। ওই ভিডিওটি টুইটে শেয়ার করে মাই পার্লামেন্ট মাই প্রাইড হ্যাশট্যাগ দিয়ে শাহরুখ খান লেখেন,



“কী অসাধারণ একটি নতুন বাড়ি। আমাদের দেশের সংবিধানকে আরও উচ্চতায় নিয়ে যাবে। দেশের প্রতিটা মানুষের মধ্যে বিবিধের মাঝে ঐক্য প্রতিষ্ঠার প্রতীক নরেন্দ্র মোদী। নতুন ভারতের জন্য নতুন সংসদ ভবন। কিন্তু সঙ্গে দেশের ঐতিহ্যশালী গরিমা। জয় হিন্দ।”
মোদীর অনুরোধে কণ্ঠ দিলেন বাদশা, উদ্বোধন হয়ে গেল নতুন সংসদ ভবনের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাহরুখের এই ভিডিয়োর জবাবে লেখেন, “অত্যন্ত সুন্দর ব্যাখ্যা।” উল্লেখ্য, নতুন সংসদ ভবন গড়ে উঠেছে যাঁদের হাত ধরে, তাঁদের উদ্বোধন শেষে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাটা গোষ্ঠীর উপর এই নির্মাণকাজের ভার দেওয়া হয়েছিল।
What a magnificent new home for the people who uphold our Constitution, represent every citizen of this great Nation and protect the diversity of her one People @narendramodi ji.
A new Parliament building for a New India but with the age old dream of Glory for India. Jai Hind!… pic.twitter.com/FjXFZwYk2T— Shah Rukh Khan (@iamsrk) May 27, 2023







