মহিলা ও স্কুল পড়ুয়াদের জন্য নয়া সিদ্ধান্ত, মেট্রো রেলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহিলা ও স্কুল পড়ুয়াদের জন্য নয়া সিদ্ধান্ত, আশা ছিল লোকাল ট্রেন চালু হওয়ার পর মেট্রোয় যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু প্রায় সাত দিন অতিক্রম করার পরও যাত্রী সংখ্যা একই রয়েছে। ফলে মহিলা ও স্কুল পড়ুয়াদের জন্য নয়া সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। মহিলা এবং ১৫ বছরের কম বয়সিদের ক্ষেত্রে ই-পাসে সিট বুকিংয়ে ছাড়ের ঘোষণা করলো মেট্রো

আরও পরুনঃ ‘সাম্প্রদায়িক বিভেদ তৈরি-ই মিমের লক্ষ্য’,ওয়াসিকে তোপ দাগলেন অধীর

এর আগে প্রবীণ নাগরিকদের জন্য ই-পাসে তুলে দেওয়া হয়। নয়া সিদ্ধান্ত অনুযায়ী বেলা ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রো সফরে লাগবে না ই-পাস। এই সুবিধা শুধু মাত্র মহিলা ও ১৫ বছরের নিচের স্কুল পড়ুয়াদের জন্য। এক্ষেত্রে স্কুল পড়ুয়াদের বয়সের প্রমাণপত্র হিসেবে স্কুলের আইকার্ড সাথে রাখা বাধ্যতামুলক।

জানা গেছে, দিনের নির্দিষ্ট এই সময়ে স্মার্ট কার্ড ব্যবহার করেই মেট্রোয় সফর করা যাবে। শুক্রবার থেকেই নতুন নিয়ম চালু হচ্ছে বলে জানা গেছে। কিন্তু এই মুহুর্তেই টোকেন সিস্টেম চালু না হওয়ায় আপাতত স্মার্টকার্ড নিয়েই যাত্রা করতে হবে। প্রসঙ্গত, লোকডাউনের জেড়ে দীর্ঘ কয়েকমাস বন্ধ ছিল মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবা। রাজ্যে মেট্রো পরিষেবা চালু হওয়ার পরে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা।

মহিলা ও স্কুল পড়ুয়াদের জন্য নয়া সিদ্ধান্ত, তার পরেও ৯৪ হাজার থেকে ৯৭ হাজারের মধ্যেই ছিল যাত্রী সংখ্যা। লোকাল ট্রেন পরিষেবা প্রায় সাত দিন পর যাত্রী সংখ্যা কিছুটা বৃদ্ধি পায়। বুধবার মেট্রোয় যাত্রীসংখ্যা ছিল ১ লক্ষ ৫৮৯ জন। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, তাদের ধারণা ছিল ট্রেন চালু হলে যাত্রীসংখ্যা হবে প্রায় দেড় থেকে দু’লক্ষ। কিন্তু তা হয়নি।

মেট্রো কর্তৃপক্ষের মতে, ই-পাস বুকিংয়ের সমস্যাই যাত্রী সংখ্যা কম হওয়ার কারন। তাদের মতে, জেলা বা মফস্বলের মানুষজন এখনও ই-পাস বুকিংয়ের সিস্টেম সঠিক ভাবে বুঝে উঠতে পারেননি। ফলে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই কারনেই দিনের নির্দিষ্ট সময়ে মহিলা ও স্কুল পড়ুয়াদের জন্য ই-পাস তুলে নেওয়া হল। জানা গেছে, পরবর্তি সময়ে সারাদিনের জন্যই তুলে নেওয়া হবে ই-পাস সিস্টেম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন