সুপ্রিম কোর্টে স্থগিত NEET-UG প্রশ্নফাঁস মামলার শুনানি, ঝুলে রইল কাউন্সেলিং প্রক্রিয়া

ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র থেকে তিনটি বিষয়ে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। এক, কীভাবে প্রশ্ন ফাঁস হয়েছে? দুই, কোথায় প্রশ্ন ফাঁস হয়েছে? তিন, প্রশ্ন ফাঁস এবং পরীক্ষার মধ্যবর্তী সময় কত? নতুন করে নিট পরীক্ষা নেওয়া হবে কিনা তা নির্ভর করছে এই তিন প্রশ্নের উত্তরের ওপরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

স্নাতক স্তরের সর্বভারতীয় ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নপত্র ফাঁস মামলা বৃহস্পতিবার স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। আগামী ১৮ জুলাই ফের এই মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র থেকে যে হলফনামা শীর্ষ আদালত চেয়েছিল, তা সম্পূর্ণভাবে পাওয়া যায়নি এখনও। এদিকে, আজ শুনানি পিছিয়ে যাওয়াতে কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হল।

সোমবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র থেকে তিনটি বিষয়ে জানতে চায় সুপ্রিম কোর্ট। এক, কীভাবে প্রশ্ন ফাঁস হয়েছে? দুই, কোথায় প্রশ্ন ফাঁস হয়েছে? তিন, প্রশ্ন ফাঁস এবং পরীক্ষার মধ্যবর্তী সময় কত? নতুন করে নিট পরীক্ষা নেওয়া হবে কিনা তা নির্ভর করছে এই তিন প্রশ্নের উত্তরের ওপরে। এই প্রশ্নের উত্তর একটি হলফনামার মাধ্যমে বুধবার বিকেল ৫টার মধ্যে জমা দেবার নির্দেশ ছিল কিন্তু তা পুরোপুরি হয়নি বলেই সূত্রের খবর।

সুপ্রিম কোর্টে স্থগিত NEET-UG প্রশ্নফাঁস মামলার শুনানি, ঝুলে রইল কাউন্সেলিং প্রক্রিয়া

এদিকে শুনানি পিছিয়ে যাওয়ায় কাউন্সেলিং প্রক্রিয়াও পিছিয়ে যাবে। কারণ, কাউন্সেলিং বন্ধের নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। কিন্তু, শুরুর কথাও বলেনি। কথা ছিল, জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হবে। কিন্তু ১৮ তারিখ শুনানিতে আদৌ কী সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট তার ওপরেই নির্ভর করছে ছাত্রছাত্রীদের ভবিষ্যত।

তবে, নিট ইউজি-র প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে তা মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত মূলত যা বলতে চেয়েছে তা হল, যদি সার্বিকভাবে পরীক্ষায় বেনিয়মের ঘটনা ঘটে এবং জালিয়াতি করা প্রার্থীদের আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব না হয়, তাহলে নতুন করে পরীক্ষা নিতে হবে। কিন্তু যদি জালিয়াতি করা প্রার্থীদের চিহ্নিত করা যায়, তাহলে নতুন করে পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই।

সুপ্রিম কোর্টে স্থগিত NEET-UG প্রশ্নফাঁস মামলার শুনানি, ঝুলে রইল কাউন্সেলিং প্রক্রিয়া

সুপ্রিম কোর্টে স্থগিত NEET-UG প্রশ্নফাঁস মামলার শুনানি, ঝুলে রইল কাউন্সেলিং প্রক্রিয়া

এবার নিট পরীক্ষা দেন মোট ২০,৮৭,৪৬২ জন। ফলপ্রকাশের পর দেখা যায়, প্রথম স্থান অধিকার করেছেন ৬৭ জন। আর প্রত্যেকেই ফুলমার্কস। অর্থাৎ, ৭২০-তে ৭২০! তদন্তে জানা যাচ্ছে, ২০-৩০ লাখ টাকায় ডাক্তারি পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে। শুধু তাই নয়, রীতোমতো প্রশিক্ষণ দিয়ে পরীক্ষার্থীদের তৈরি করে দেওয়া হয়েছিল।যদিও, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানায়, ভুল প্রশ্নের জন্য এবং কয়েক জন প্রার্থীকে ‘গ্রেস মার্ক’ দেওয়ার কারণেই নম্বর বেড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত