এদিকে, তদন্তে সিবিআই জানতে পেরেছে, পটনার বাসিন্দা নীতীশ কুমারই দুর্নীতির আসল কিংপিন। তাঁর সহকারী হিসাবে অমিত আনন্দ ও সিকন্দর কাজ করত। তারাই ৩০-৩২ লক্ষ টাকার বিনিময়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বিক্রি করে।
দুপুর সাড়ে ১২টার মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনেই এদিন ফল প্রকাশ করল এনটিএ। এনটিএ-এর দু'টি ওয়েবসাইট exams.nta.ac.in/NEET/ এবং neet.ntaonline.in. -এ গিয়ে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন।
সোমবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র থেকে তিনটি বিষয়ে জানতে চায় সুপ্রিম কোর্ট। এক, কীভাবে প্রশ্ন ফাঁস হয়েছে? দুই, কোথায় প্রশ্ন ফাঁস হয়েছে? তিন, প্রশ্ন ফাঁস এবং পরীক্ষার মধ্যবর্তী সময় কত? নতুন করে নিট পরীক্ষা নেওয়া হবে কিনা তা নির্ভর করছে এই তিন প্রশ্নের উত্তরের ওপরে।
আগামী বুধবারের মধ্যে নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (NTA) থেকে তিনটি প্রশ্নের উত্তর চেয়েছে শীর্ষ আদালত। সেদিন বিকেল পাঁচটার মধ্যে হলফনামা দাখিল করে সংস্থাকে যাবতীয় তথ্য জমা দিতে হবে। এরপর আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নিট মামলার পুনরায় শুনানি।