নজরবন্দি ব্যুরোঃ রামনবমী থেকে হনুমান জয়ন্তী সাম্প্রদায়িক হিংসা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। গত শনিবার কংগ্রেস সহ বিরোধী শিবিরের ১৩ টি দল একযোগে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন দেশবাসীর উদ্বেগের কথা জানিয়ে।
আরও পড়ুনঃ এবার বিদ্রোহমূখী শিলিগুড়ির বিধায়ক, বিজেপিতে শঙ্করের অভিযান শেষ!


বিরোধীরা সেই চিঠিতে অভিযোগ করেছিলেন সন্ত্রাস বা সাম্প্রদায়িক ইস্যুতে চুপ কেন প্রধানমন্ত্রী। আর এবার তারই পাল্টা দিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেপি নাড্ডা। গত রবিবার কর্নাটকের বিজয়নগরে একটি সভাতে তুলোধোনা করে ছেড়েছেন কংগ্রেসসহ বিরোধীদের।

প্রসঙ্গত বলে রাখা ভাল আগামী বছর কর্ণাটকে বিধানসভা ভোট। কিন্তু ভোটের উত্তাপ এক বছর আগে থেকেই তৈরী করে দিয়েছে বিজেপি। কংগ্রেসের আমলে কর্নাটকে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে।



কিন্তু সেই সময় এই গুরুতর অভিযোগ কে কোনভাবেই আমল দেননি তৎকালীন কর্নাটকের কংগ্রেসি মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গ তুলেই এদিন নাড্ডার দাবি, ‘ কংগ্রেস সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখে এ কথা বললেও বাস্তবের মাটিতে তারা সন্ত্রাসীদের ছেড়ে দেন। আমরা দেখেছি রাম নবমীর শোভাযাত্রা আক্রমণের ঘটনা আর যা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিতে শুরু করেছেন।
সমাজকে দুটি ভাগে ভাগ করে দেওয়ার আপ্রান চেষ্টা করছে বিরোধীরা, কং সহ বিরোধীদের আক্রমণ নাড্ডার
কিন্তু এই সমস্ত ঘটনা থেকেই বুঝতে পারছেন কিভাবে ভারতীয় সমাজকে দুটি ভাগে ভাগ করে দেওয়ার আপ্রান চেষ্টা করছে কংগ্রেসসহ বিরোধীরা’। আর এটা ভারতীয় গণতন্ত্রের ক্ষেত্রে খুব ভয়ঙ্কর তম দিন বলে মনে করেন জেপি নাড্ডা।







