Panchayat ঘোষণা হতেই খড়গ্রামে খুন কংগ্রেস কর্মী, পুলিশের জালে ৩

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি! ময়দানে নেমে পরেছে রাজনৈতিক দলগুলি। এহেন পরিস্থিতিতে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই কংগ্রেস কর্মীর খুনের ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের খড়গ্রামে। এই ঘটনায় রাতারাতি পুলিশ ৩ জনকে আটক করেছে। ইতিমধ্যেই ওই তিনজনের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: Weather Update: অবশেষে মিলল স্বস্তি! আজও এই জেলাগুলিতে ভারী বৃষ্টি! কোথায় কত বর্ষণ হবে?

জানা যাচ্ছে, কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় গভীর রাতে তিনজনকে বাড়ি থেকে তুলে আটক করেছে পুলিশ। তারপরেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁদের মধ্যে ২ জনকে গ্রেফতার দেখায় পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত হিসাবে ইমরান বলে একজনের নাম উঠে আসছে। তবে মৃতের স্ত্রীর বক্তব্য, তাঁর স্বামী কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। যদিওবা এই ঘটনায় পরিবারের অভিযোগ, ফুলচাঁদ কংগ্রেস করতেন। তাঁদের পরিবারের সকলেই কংগ্রেস করেন। তৃণমূলের কর্মীরাই গুলি চালিয়েছে!

Panchayat ঘোষণা হতেই খড়গ্রামে খুন কংগ্রেস কর্মী, ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ
Panchayat ঘোষণা হতেই খড়গ্রামে খুন কংগ্রেস কর্মী, ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

প্রসঙ্গত, মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনই খড়গ্রামে খুন হয় কংগ্রেস নেতা। অভিযোগ, বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে এলোপাথাড়ি হামলা চালানো হয়। এরপরেই রক্তাক্ত অবস্থায় কংগ্রেস কর্মী মাটিতে লুটিয়ে পড়েন। তারপরেই দুষ্কৃতীরা কংগ্রেস কর্মীর ওপর গুলি চালায়। এই কিন্তু এলোপাথাড়ি গুলিতে জখম হন বেশ কয়েকজন। এরপরেই স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

Panchayat ঘোষণা হতেই খড়গ্রামে খুন কংগ্রেস কর্মী, ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

এরপর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ফুলচাঁদ শেখ নামে ওই কংগ্রেস কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় আহত হয়েছেন মোট আট জন। বর্তমানে একজন হাসপাতালে চিকিৎসাধীন। আর বাকি ছ’জনকে প্রাথমিক চিকিৎসার পড় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Panchayat ঘোষণা হতেই খড়গ্রামে খুন কংগ্রেস কর্মী, ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

Panchayat ঘোষণা হতেই খড়গ্রামে খুন কংগ্রেস কর্মী, ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত