দিল্লিতেও কৌশল সাজাবেন একসঙ্গে, মমতার সফরসঙ্গী হচ্ছেন মুকুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিল্লিতেও কৌশল সাজাবেন একসঙ্গে,  বেশ কয়েক বছর বাদে বঙ্গ রাজনিতি আবার একসঙ্গে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে দেখছে মুকুল রায় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে। পুরানো তিক্ততা আর ভুল বোঝাবুঝি ফেলে মুকুল ফিরেছেন তৃণমূল ভবনে তাঁর পুরানো ঘরেই।

আরও পড়ুনঃ ভেন্টিলেশনে আছেন সাধন পান্ডে, গুজব না ছড়ানোর আর্জিতে পোস্ট কন্যা শ্রেয়ার

বিশ্বস্ত সেনাপতিকে ফিরে পেয়েই মমতা দিয়েছেন একাধিক গুরু দায়িত্ব। রাজ্যের বাইরে এবার দিল্লিতেও কৌশল সাজাবেন একসঙ্গে মুকুল রায় আর মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাসফুল শিবির সূত্রের খবর মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে তাঁর সঙ্গী হচ্ছেন মুকুল রায়। সব ঠিক থাকলে আগামী ২৫ তারিখে দিল্লি পাড়ি দিচ্ছেন ‘বাংলার নিজের মেয়ে’।

থাকবেন টানা ৫ দিন। বৈঠক করার সম্ভাবনা রয়েছে অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক বিজেপি বিরোধী দলনেতার সঙ্গে। নিজেই জানিয়েছেন সময় পেলেই সাক্ষাৎ করবেন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গেও। এদিকে রাজনীতির অন্দরে দিনে দিনে বাড়ছে গুঞ্জন, পাওয়ার হাউস থেকে কংগ্রেসের ঘর, প্রশান্ত সব বৈঠকেই আদতে জমি তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।

দিল্লিতেও কৌশল সাজাবেন একসঙ্গে, রাজনীতির মাঠে ফের মুকুল-মমতা চাল নিয়ে চাপে বিজেপি।

এবার অধিবেশন কালে পুরানো নতুন বন্ধুদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তিনি সেই জমির ভিত দেখে আসবেন সরেজমিনে। নিজেও বসবেন বৈঠকে। তার সেখানেই মমতা ২৪ এর ভোট যুদ্ধের কৌশলে ফের কাজে লাগাবেন ‘চাণক্য মুকুল’ এর অভিজ্ঞতা আর দূরদর্শিতা।

একইসঙ্গে মুকুল তৃণমূলে ফেরার পর ফের চাঙ্গা হচ্ছে ত্রিপুরার তৃণমূল সংগঠন। মমতার একাধিক পদক্ষেপে ওয়াকিবহাল  মহল মনে করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সর্বভারতীয় রাজনীতির ময়দানে তৃণমূলকে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে দেওয়া হচ্ছে রায়সাহেবকেই। বিশ্বস্ত সূত্রের খবর মমতা-মুকুল দিল্লি যাওয়ার আগেই দেশের রাজধানীতে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত