ভেন্টিলেশনে আছেন সাধন পান্ডে, গুজব না ছড়ানোর আর্জিতে পোস্ট কন্যা শ্রেয়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভেন্টিলেশনে আছেন সাধন পান্ডে, গত পরশু রাতে আচমকা জ্ঞান হারান মানিকতলার বিধায়ক।  শ্বাসকষ্ট ও অস্বাভাবিক রক্তচাপের সমস্যা নিয়ে সংকটজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। গত কাল পর্যন্ত হাসপাতাল সূত্রে জানান গিয়েছিল একই ভাবে সংকটজনক অবস্থায় রয়েছেন তৃণমূলের বিধায়ক।

আরও পড়ুনঃ চাপের মুখে বদল সিদ্ধান্তে, যোগী রাজ্য বাতিল করল কাঁওয়াড় যাত্রা

ফুসফুসে ধরা পড়েছে সংক্রমণ। চিকিৎসকরা জানিয়েছিলেন সিওপিডি এবং রেনাল সমস্যা রয়েছে সাধন পান্ডের। ভোট চলাকালীন একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার মাস খানেকের মধ্যে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সকলেই চিন্তায় বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা নিয়ে। আজ সকালের খবর অনুযায়ী এখনো ভেন্টিলেশনে আছেন সাধন পান্ডে।

তার মধ্যেই পিতার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট দিয়েছেন কন্যা শ্রেয়া পান্ডে। সেখানে সাধন কন্যা লিখেছেন, “কিছু সোশ্যাল মিডিয়াতে আমার বাবার সম্পর্কে ভিত্তিহীন ভুল খবর ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে এসব খবর আমার পরিবারকে, আমার বাবার অনুগামীদের আরও বেশি করে কষ্ট দিচ্ছে। সারাক্ষণ ফোন আসছে আমার ফোনে।”

ভেন্টিলেশনে আছেন সাধন পান্ডে, আগামী ৪৮ ঘন্টা রাখা হবে পর্বেক্ষনে। 

ভেন্টিলেশনে আছেন সাধন পান্ডে, গুজব না ছড়ানোর আর্জিতে পোস্ট কন্যা শ্রেয়ার
ভেন্টিলেশনে আছেন সাধন পান্ডে, গুজব না ছড়ানোর আর্জিতে পোস্ট কন্যা শ্রেয়ার

সঙ্গে আর্জি জানিয়ে তিনি লিখেছেন, ” দয়া করে এ জাতীয় জিনিস রটনা থেকে বিরত থাকুন। এটি সংবেদনশীল সময় এবং আমরা জানি যে আপনারা চিন্তিত। তাঁর শীঘ্রই সুস্থ হয়ে ওঠার জন্য আমাদের কেবল আপনাদের প্রার্থনা দরকার। আমার বাবা একজন যোদ্ধা এবং তিনি এবারও আমাদের সকলের জন্য সুস্থ হয়ে উঠবেন। প্রার্থনার শক্তি অসীম। তাই আপনারা সেই প্রার্থনাই করুন।” আজ রবিবার কন্যা শ্রেয়া জানান, ৩০ শতাংশ অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে সাধন পান্ডেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত