২৯ বছর পর এল সাফল্য, মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে মোস্ট ওয়ান্টেড আবু বকর গ্রেফতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত দাউদ ঘনিষ্ঠ আবু বকরকে গ্রেপ্তার করল ভারতীয় গোয়েন্দারা। মুম্বই হামলার ২৯ বছর পর গ্রেপ্তার করা সম্ভব হল এই ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদীকে। অভিশপ্ত সেই দিনটায় মুম্বই জুড়ে ১২টি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ২৫৭ জনের, আহত ৭১৫।

আরও পড়ুনঃ সরস্বতী পুজোয় কবিতার মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পাক অধিকৃত কাশ্মীরে আগ্নেয়াস্ত্র এবং বোমা বিস্ফোরণের অনুশীলন, আরডিএক্স জোগাড় এবং দাউদের বাড়ি বসে নাশকতার ছক কষা সহ একাধিক অপরাধে অভিযুক্ত সে। গতকাল সংযুক্ত আরব আমিরশাহি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। সূত্রের খবর, এই মুহূর্তে আমিরশাহি সরকারের সঙ্গে আবু বকরের প্রত্যার্পণের আইনি প্রক্রিয়া চালাচ্ছে ভারত।

মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে মোস্ট ওয়ান্টেড আবু বকর গ্রেফতার
মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে মোস্ট ওয়ান্টেড আবু বকর গ্রেফতার

আবু বকরকে এক আগে ২০১৯ সালে একবার গ্রেফতার করা হয়েছিল। কিন্তু কিছু নথিপত্রের সমস্যা থাকায় সেবার আরব আমির শাহী থেকে সে মুক্তি পায়। তবে এবার আর যাতে তা না হয় তার জন্য সচেতন রয়েছে ভারত। আবু বকরের পুরো নাম আবু বকর আব্দুল গফুর শেখ।

২৯ বছর পর এল সাফল্য, মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে মোস্ট ওয়ান্টেড আবু বকর গ্রেফতার

দাউদ ইব্রাহিমের ডান হাত মহম্মদ ও মুস্তফার সঙ্গে হাত মিলিয়ে চোরাচালানের কাজে যুক্ত ছিল সে। সোনা, পোষাক, ইলেকট্রনিক্স সামগ্রী পাচার করত। মুম্বইয়ের কাছে সমুদ্রপথে ঘাঁটি তৈরি করেছিল সে। তবে মুম্বইয় হামলার পর ১৯৯৭ সালে আবুর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছিল। আবু দুবাইতেও ব্যবসা শুরু করেছিল। এক ইরানি মহিলাকে বিয়ে করেছিল। সেই মহিলা তাঁর দ্বিতীয় স্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত