সরস্বতী পুজোয় কবিতার মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাগদেবীর আরাধনার দিনে রাজ্যবাসীকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে চার লাইনের ছোট্ট কবিতাও রচনা করেন মমতা। শিক্ষা, সংস্কৃতি চেয়ে দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ সরস্বতী পুজোয় এবার রাজ্যে সরকারের উদ্যোগে ‘দুয়ারে ভোগ’

দেবীকে সবার মন আলোতে ভরে দেওয়ারও আর্জি জানান মমতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, ‘বিদ্যাদেবী সরস্বতী, শিক্ষা দাও, দাও সংস্কৃতি, মন ভরে দিও আলো, বসন্তের দীপ জ্বালো। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর আন্তরিক অভিনন্দন।’

সরস্বতী পুজোয় কবিতার মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
সরস্বতী পুজোয় কবিতার মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পাশাপাশি দেশবাসীকে সরস্বতী পুজোয় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীও। সকাল থেকেই রাতের মেঘলা আকাশ সরে দেখা দিয়েছে সোনা রোদ। বিদ্যার দেবীর আরাধনায় মেতে উঠেছে শহরের কচিকাচারা।

সরস্বতী পুজোয় কবিতার মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সকাল সকাল স্নান করে পবিত্র হয়ে অঞ্জলি সারছে পড়ুয়ারা। বাগদেবীর আরাধনায় বইখাতা থেকে এই একটা দিন পড়াশোনা থেকে মুক্তি। তাই বেজায় খুশি স্কুল পড়ুয়ার দল।

 

সরস্বতী পুজোয় কবিতার মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
সরস্বতী পুজোয় কবিতার মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর