সরস্বতী পুজোয় এবার রাজ্যে সরকারের উদ্যোগে ‘দুয়ারে ভোগ’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে সরকারের উদ্যোগে এবার দুয়ারে পৌঁছে যাবে প্রসাদ। ‘দুয়ারে ভোগ’। পঞ্চায়েত দফতরের অধীনস্থ কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে সরস্বতী পুজোর ভোগ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ চাকরী প্রার্থীদের জন্য সুখবর ! রাজ্যের একাধিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

এমনকী, ঘরে বসে মিলবে তা। তার জন্য খরচ করতে হবে মাত্র ১০০ টাকা। এছাড়াও ভোগে রয়েছে খিচুড়ি, লাবড়া, বেগুনি, বাঁধাকপির‌‌ তরকারি, কুলের চাটনি ও পায়েস। তার জন্য দিতে হবে ২৫০ টাকা। ৪ ও ৫ ফেব্রুয়ারি লাঞ্চ ও ডিনারে মিলবে এই রকমারি পদ।

সরস্বতী পুজোয় এবার রাজ্যে সরকারের উদ্যোগে ‘দুয়ারে ভোগ’
সরস্বতী পুজোয় এবার রাজ্যে সরকারের উদ্যোগে ‘দুয়ারে ভোগ’

তবে লাঞ্চের জন্য অর্ডার আগের দিন রাত অবধি নেওয়া হয়েছে। ডিনারে খেতে হলে দুপুর ১২ টার মধ্যে অর্ডার দিলে বাড়িতে সময়মতো পৌঁছে যাবে এই ভোগ। হাওড়ার মন্দিরতলা থেকে নিউটাউন। সব জায়গায় মিলবে এই খাবার।

সরস্বতী পুজোয় এবার রাজ্যে সরকারের উদ্যোগে ‘দুয়ারে ভোগ’

সিএডিসি’র ম্যানেজিং ডিরেক্টর সৌম্যজিৎ দাস জানিয়েছেন, ‘‘সুষম আহার তৈরি করা হয়েছে। যেহেতু সব সবজি আমাদের নিজস্ব। তাই যথাযথ স্বাদ মিলবে। ভোগ বাড়িতে বসে পাওয়ার জন্যে মানুষের চাহিদাও বেশি।’’ ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে ভোগ বা বাকি খাবারের অর্ডার এসেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর