চাকরী প্রার্থীদের জন্য সুখবর ! রাজ্যের একাধিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতবছরের শেষের দিকে আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের একাধিক স্কুল গুলিতে শিক্ষক সহ আরও অন্যান্য ক্ষেত্রে একাধিক কর্মী নিয়োগের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের কথা উঠে আসছিল একাধিক মহল থেকে। যেখানে প্রাথমিক এবং উচ্চবিদ্যালয়ে দুই ক্ষেত্রেই নিয়োগের কথা বলা হয়ে থাকে। সেইমতো গত কয়েকদিন আগেই সামনে আসল চাকরী প্রার্থীদের জন্য সুখবর ! যেখানে পশ্চিমবঙ্গের প্রায় ১৯ টি স্কুলে শিক্ষক নিয়োগের নোটিশ জারি করা হয়।

আরও পড়ুনঃ দল নির্বাচনে সৌরভের প্রভাব? প্রশ্ন শুনে বিস্ফোরক দাদা

সেই নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী গোটা রাজ্যের যেকোনো জেলার যেকোনো বিভাগের প্রার্থীরাই আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে। মূলত প্রথম দুটি ভাষা সহ পদার্থবিদ্যা, জীববিদ্যা, গনিত ও কলা বিভাগের অন্যান্য বিষয় গুলির পাশাপাশি কম্পিউটার সাইন্স, সাইকোলজি, ও শরীর শিক্ষার ক্ষেত্রে এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।

তবে এখানেই শেষ নয়, এই প্রতিটি বিভাগে আবেদন করার জন্য সেই আবেদনকারী কে সেই বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বরের পরিপ্রেক্ষিতে পাস করার কথা বলা হয়েছে। সেইসঙ্গে প্রত্যেক আবেদনকারীদের ক্ষেত্রে বি.এডের ডিগ্রি কে বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও কোন ইংরেজি মাধ্যমে পড়ানোর অভিজ্ঞতা কেও বিশেষ গুরুত্ব দেওয়া র কথা বলা হয়েছে।

চাকরী প্রার্থীদের জন্য সুখবর ! শিক্ষক নিয়োগের ঘোষণা জারি 

Delhi government schools outperform private schools in academics - Hindustan Times
চাকরী প্রার্থীদের জন্য সুখবর ! রাজ্যের একাধিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

মূলত প্রাইমারি টিচারের পাশাপাশি এলডিসি, সহকারী, নেটওয়ার্ক অ্যাসিস্টেন্ট, নার্স ও ল্যাব অ্যাসিস্টেন্টের নিয়োগের ক্ষেত্রেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে প্রত্যেকের ক্ষেত্রে পৃথক পৃথক যোগ্যতা ও নথির বিষয়ে নির্দিষ্ট সাইটে উল্লেখ করা হয়েছে। তবে এক্ষেত্রে প্রতিটি পদের আবেদনের জন্য গতবারের ৩১ ডিসেম্বরের থেকে গননা করে সর্বাধিক ৩৫ বছরের সময়সীমা কে বেঁধে দেওয়া হয়েছে। প্রতিটি পদে আবেদনের জন্য মাথা পিছু ৩০০ টাকা করে বরাদ্দ করার পাশাপাশি আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা স্থির করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর