দল নির্বাচনে সৌরভের প্রভাব? প্রশ্ন শুনে বিস্ফোরক দাদা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কথা মেনে এবার নিজেদের ফর্মে ফেরাতে ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করেছেন দেশের ২ সিনিয়র টেস্ট খেলোয়াড় রাহানে ও পুজারা। তবে এবার অন্য বিষয় নিয়ে ফের বিতর্কে জড়ালেন সকলের প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায় ওরফে দাদা। বিগত কয়েকদিন আগেই নেটমাধ্যমে ভাইরাল হয় একটি ছবি। যেখানে বিসিসিআই সদস্যদের দল নির্বাচনের ক্ষেত্রে প্রভাবিত করার প্রসঙ্গ উঠে আসে দাদার বিরুদ্ধে।

আরও পড়ুনঃ দাদার কথায় শিরোধার্য, সৌরভের পরামর্শে ঘরোয়া ক্রিকেটে মননিবেশ রাহানে ও পুজারার

দল নির্বাচনে সৌরভের প্রভাব? প্রশ্ন শুনে দাদা বলেন, দল নির্বাচনের জন্য এই অভিযোগ গুলি উঠে আসতে শুরু করেছে তা একেবারেই মূল্যহীন। তাই এই নিয়ে কোনরকমের মন্তব্য করার প্রয়োজন নেই। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে বর্তমান বিসিসিআই প্রেসিডেণ্ট বলেন, নেটমাধ্যমে দল নির্বাচনে তাঁর যে ছবি দেখা যাচ্ছে  তা মোটেও সেদিনের বৈঠকের ছবি ছিল না। পুরোটাই ভিত্তিহীন গুজব।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরেই শেষ হচ্ছে বর্তমান বিসিসিআই প্রেসিডেণ্টের সময়সীমা। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তা আদৌ বাড়ানো হবে কিনা সেবিষয়ে এখনও কোন কিছুই জানানো হয়নি এই ক্রিকেট সংস্থার তরফ থেকে। তাঁর আগেই আতসকাঁচের নিচে সৌরভ গঙ্গোপাধ্যায় রেখে ভারতীয় ক্রিকেটের লাভ-ক্ষতির অঙ্ক কষতে শুরু করেছেন অনেকে।

দল নির্বাচনে সৌরভের প্রভাব? বোমা ফাটালেন দাদা  

Sourav Ganguly fumes, responds to allegations of him influencing team selection: 'Don't need to answer anybody anything' | Cricket - Hindustan Times
দল নির্বাচনে সৌরভের প্রভাব? প্রশ্ন শুনে বিস্ফোরক দাদা

তবে বিসিসিআই প্রেসিডেণ্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় কে তাঁর সফলতা নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা নিরব থেকে দাদা বলেন, এই সম্পর্কে কিছু আলাদা করে বলতে পারব না আমি । এটি বিচার করার দায়িত্ব সম্পূর্ণ ভাবে আমজনতার। তবে নিজের দায়িত্বভার প্রসঙ্গে গত কয়েক বছরের মহামারির কথা উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতিতে আমরা যে একাধিক সিরিজ খেলতে পেরেছি এটা আমাদের বিরাট সাফল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর