নজরবন্দি ব্যুরোঃ দাদার কথায় শিরোধার্য। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কথা মেনে এবার নিজেদের ফর্মে ফেরাতে ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করলেন দেশের ২ সিনিয়র টেস্ট খেলোয়াড় রাহানে ও পুজারা। বেশ কিছুদিন ধরেই ভারতীয় দলের এই দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান তাঁদের ফর্মের ধারেকাছেও ছিলেন না। ফলে টেস্ট দলে তাঁদের অংশগ্রহণ নিয়ে কথা উঠেছিল বিভিন্ন মহলে।
আরও পড়ুনঃ করোনা কাঁটায় বিদ্ধ রোহিত ব্রিগেড, দলে এলেন ঈশান কিষান
এরপর বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী এই দুই সিনিয়রকে রঞ্জি খেলার নির্দেশ দেন। এবার সেই মতই এই দুই খেলোয়াড় নিজেদের ফ্রম ফিরে পেতে এবং নিজেদেরকে আরো একবার প্রমাণ করতে ব্যাট হাতে নেমে পড়লেন ঘরোয়া টুর্ণামেন্টে।

রাহানের ফর্মে ফেরা নিয়ে মুম্বই রঞ্জি দলের কোচ অমল মজুমদার বলেন, “রাহানে নির্বাচকদের ভরসা যোগাতে চাইছে। বেশ কয়েক বার দেখা হয়েছে ওর সঙ্গে। মুম্বইয়ের অনুশীলনে নিয়মিত আসছে রাহানে। বেশ ভাল ছন্দে রয়েছে। আসলে আত্মবিশ্বাস ফিরে পেতে একটা বড় শতরান প্রয়োজন।
দাদার কথায় শিরোধার্য, সৌরভের পরামর্শে ঘরোয়া ক্রিকেটে মননিবেশ রাহানে ও পুজারারা
তাই খুব বেশি দূরের কথা ভাবতে রাজি নই। সামনে রঞ্জি রয়েছে। আমার বিশ্বাস এই মঞ্চকে কাজে লাগিয়ে রাহানে আত্মবিশ্বাস ফিরে পাবে।” অপর দিকে পুজারাও সৌরাষ্ট্রের নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন। রাজকোট স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন তিনি। দলের সঙ্গে ট্রেনিং করা ছাড়াও, নিয়মিত ব্যাটিং চর্চা করছেন তিনি।



