নজরবন্দি ব্যুরোঃ দক্ষিন আফ্রিকা সফরের হতাশা ভুলে দেশের মাটিতে নতুন করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সময় যত এগোতে শুরু করেছে ততই যেন সমস্যা বেড়েছে মেইনইন ব্লুজের। করোনা ও চোটের সমস্যার জেরে বর্তমানে জর্জরিত গোটা ভারতীয় দল। তবে এত কিছুর পরেও নির্ধারিত সূচি মেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ করতে মরিয়া ভারতীয় ক্রিকেট ব্রিগেড।
আরও পড়ুনঃ MS Dhoni: এবার অভিনয় জগতে মাহি! আসছে তাঁর ওয়েব সিরিজ় ‘অথর্ব: দ্যা অরিজিন’


বর্তমানে করোনা কাঁটায় বিদ্ধ রোহিত ব্রিগেড, তবে এক্ষেত্রে সিরিজ বাতিল করার পরিবর্তে করোনা আক্রান্তদের বিকল্প খেলোয়াড়দের কে দলে আনার পরিকল্পনা করা হয় বিসিসিআইয়ের তরফ থেকে। সেইমত গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই শিখর ধবন-সহ ভারতীয় দলের চার ক্রিকেটার ও তিন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্তের খবর সামনে আসার পর থেকেই শিখর ধবন ও রুতুরাজ গায়কোয়াড় এবং মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আয়ারের পরিবর্ত আনার কথা ঘোষণা করা হয়।
সেইমতো, গতকালই শিখর ধাওয়ানের পরিবর্তে মায়ঙ্ক আগারওয়াল কে দলে আনার কথা ভাবা হয়। এরপরেই আজ আরেক টি-টোয়েণ্টি স্পেশালিস্ট ঈশান কিষান কে দলে আনার কথা ভাবা হয় বিসিসিআইয়ের তরফ থেকে। তবে সদ্য দলে আনা এই দুই তারকা আদৌ প্রথম ম্যাচে থাকতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ভারতীয় দলের অন্দরে।
করোনা কাঁটায় বিদ্ধ রোহিত ব্রিগেড, শিবিরে এলেন ঈশান কিষান

উল্লেখ্য, আগামী ৬ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহমেদাবাদের মাটিতে শুরু হতে চলেছে ওয়ানডে সিরিজ। তবে প্রথম ম্যাচটা ভারতীয় দলের হাজারতম ম্যাচ হলেও করোনার কবলে পরে সাদামাটা ভাবে কাটতে চলেছে এই ম্যাচ।









