MS Dhoni: এবার অভিনয় জগতে মাহি! আসছে তাঁর ওয়েব সিরিজ ‘অথর্ব: দ্যা অরিজিন’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সব্বাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। আর এবার ফের সবাইকে চমক দিয়ে অভিনয় জগতে মাহি। হাঁ ঠিকই শুনেছেন। এবার ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন তিনি। সিরিজ়ের নাম ‘অথর্ব: দ্যা অরিজিন’। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পৌরাণিক গাথার প্রথম লুক টিজ়ার শেয়ার করে লিখেছেন,

আরও পড়ুনঃ শীতের আয়ু কমলো, তাপমাত্রা বাড়ল ৪ ডিগ্রি, বৃষ্টি হবে কালকেও

“আমার নতুন অবতার প্রকাশ্যে এনে ভাল লাগছে… অথর্ব।” যুদ্ধ ক্ষেত্রে জটাধারী ধোনির লুক ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। টিজ়ারে ওয়েব সিরিজ়কে নিউ এজ গ্র্যাফিক নভেল বলেছেন ধোনি। রমেশ তামিলমানির রচনায় এই ওয়েব সিরিজ হচ্ছে। যার দায়িত্বে থাকছে ধোনি এন্টারটেনমেন্ট।

আসছে তাঁর ওয়েব সিরিজ় ‘অথর্ব: দ্যা অরিজিন’
আসছে তাঁর ওয়েব সিরিজ় ‘অথর্ব: দ্যা অরিজিন’

আক্ষরিক অর্থেই হোম প্রোডাকশন বটে। কারণ ধোনির ওয়েব সিরিজের পরিচালক তাঁর স্ত্রী সাক্ষী নিজে, যিনি ‘ধোনি এন্টারটেনমেন্ট’-এর ম্যানেজিং ডিরেক্টর। ক্রিকেট থেকে অবসর নিয়ে বহু খেলোয়াড়ই বিকল্প পেশার সঙ্গে যুক্ত হয়েছেন।

এবার অভিনয় জগতে মাহি! আসছে তাঁর ওয়েব সিরিজ় ‘অথর্ব: দ্যা অরিজিন’

এবার অভিনয় জগতে মাহি!
এবার অভিনয় জগতে মাহি!

এবার অভিনয় করছেন ধোনি। তবে মাঠের সঙ্গে এখনও সম্পর্কচ্যুত হয়নি তিনি। ২০২২ সালের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন ধোনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত