নজরবন্দি ব্যুরোঃ শীতের আয়ু কমলো। একধাক্কায় ফের ৪ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। মাঝেমধ্যেই বইছে ঝোড়ো বাতাস। শুক্রবার সকালের আকাশে রোদের বদলে কালো মেঘের দেখা। মোট ১৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে, আলিপুর আবহাওয়া দফতর। এদিন থেকেই কলকাতা সহ রাজ্যজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুনঃ দেড় লক্ষের নীচে দেশের দৈনিক করোনা সংক্রমণ, তৃতীয় ঢেউয়ের হাত থেকে মুক্তি?


স্বাভাবিকের চেয়ে যা প্রায় চার ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শুক্রবার থেকেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করবে। যার জেরে সপ্তাহান্তেও চলবে বৃষ্টি।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ–সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হবে।
শীতের আয়ু কমলো, তাপমাত্রা বাড়ল ৪ ডিগ্রি, বৃষ্টি হবে কালকেও

এর পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্য দিকে ওদিকে উত্তরে দার্জিলিংয়ে তুষারপাতের রেকর্ড! এই নিয়ে চলতি বছরে ষষ্ঠবার তুষারপাত হল। তাও আবার দেড় মাসের কম সময়ে। এককথায় রেকর্ড! ব্যাপক তুষারপাত হয়েছে টাইগার হিল, ঘুমে। তুষারপাত হয়েছে চটকপুর, সান্ধাকপুরেও।









