COVID-19 in India: দেড় লক্ষের নীচে দেশের দৈনিক করোনা সংক্রমণ, তৃতীয় ঢেউয়ের হাত থেকে মুক্তি?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার দেড় লক্ষের নীচে দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৯,৩৯৪ জন। করোনায় একদিনে মৃত্যু হয়েছে ১,০৭২ জনের। তবে কী করোনার তৃতীয় ঢেউ থেকে মুক্তি মিলতে চলেছে?

আরও পড়ুনঃ Weather Update: শীতের আয়ু কমলো, তাপমাত্রা বাড়ল ৪ ডিগ্রি, বৃষ্টি হবে কালকেও

কেন্দ্র সরকারের তরফে বলা হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে করোনার সংক্রমণ যেভাবে বেড়ে গিয়েছিল, তৃতীয় সপ্তাহে তা অনেকটাই কমেছে। তবে বিপদ এখনই কেটে গেছে এমনটাও ভাবার দরকার নেই। বরং বেশ কিছু জায়গায় করোনার এখনও প্রভাব রয়েছে। তা থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী ব্যবস্থা নেওয়া দরকার? সেদিকে জোর দেওয়া প্রয়োজন।

দৈনিক করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে কেরল। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪২,৬৭৭ জন। কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৬,৪৩৬ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১১,৯৯৩ জন। রাজস্থানে একদিনে আক্রান্ত হয়েছেন ৮,০৭৩ জন। গুজরাতে একদিনে আক্রান্তের সংখ্যা ৭,৬০৬ জন। রাজ্যে অনেকটা স্বস্তি দিচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্ত ১,৯১৬ জন।

দেড় লক্ষের নীচে দেশের দৈনিক করোনা সংক্রমণ, আশঙ্কা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা

দেড় লক্ষের নীচে দেশের দৈনিক করোনা সংক্রমণ, আশঙ্কা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা
দেড় লক্ষের নীচে দেশের দৈনিক করোনা সংক্রমণ, আশঙ্কা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা

তবে করোনার টিকা ব্যবহারের কারণে অনেকটা স্বস্তিতে আমজনতা। তাই তৃতীয় ঢেউয়ে বেশীরভাগ বয়স্ক এবং যাদের শরীরে কোমর্বিডিটি রয়েছে তাঁদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাই বুস্টার ডোজের ওপর বেশী জোর দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর