নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনের সময় বিজেপিতে যোগদান। এরপর নির্বাচনে প্রচার করেছেন সারা বাংলায়। তারপর দীর্ঘ সময় শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছিলেন সক্রিয় রাজনীতি থেকে। আবার কলকাতায় ফিরছেন তিনি। এমনকি সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যাবে। সুস্থ মিঠুন, এমনটাই ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুনঃ Narendra Modi: মোদীর মুখেতেও বাংলার প্রসঙ্গ, চাপ বাড়ছে তৃণমূলের!


বালুরঘাটের সাংসদ জানান, মিঠুনদার সঙ্গে কাল বা পরশু দলীয় কার্যালয়ে দেখা হবে আমার। মিঠুনদা আসবেন বলেছেন। কলকাতায় ঢুকছেন উনি। শরীর-স্বাস্থ্য ভাল থাকলে দীলয় কার্যালয়ে আসবেন। পরশু বিকেলে দেখা হচ্ছে ওঁর সঙ্গে।

বঙ্গ রাজনীতিতে বর্ণময় চরিত্র মিঠুন চক্রবর্তী। দীর্ঘ সময় নকশাল আন্দোলনের সঙ্গে যুকজত ছিলেন। এরপর সিপি(আই)এম নেতা সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিতি ছিল তাঁর। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে করেছিলেন তৃণমূলের ঘর আলোকিত। রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি।


সুস্থ মিঠুন, ফিরছেন কলকাতায়, জানালেন সুকান্ত

গত বছর বিজেপির ব্রিগেডের সভায় গেরুয়া পতাকা হাতে তুলে নেন। জেপি-র পরাজয়ের পর সে ভাবে বাংলার রাজনীতিতে আর দেখা যায়নি মিঠুনকেও। এখন আবার এক বছর পর ফের কার্যালয়ে দেখা যাবে তাঁকে।







