নজরবন্দি ব্যুরোঃ কাতার বিশ্বকাপে অংশ নিতে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে আর্জেন্টিনা। দলের কোচিং স্টাফসহ স্কোয়াডের বেশ কয়েকজন সেখানে গেছেন। তবে দলের সেরা তারকা লিওনেল মেসি সেখানে যাননি, এখনও প্যারিসে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
আরও পড়ুনঃ এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল, শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট পেলের


কিন্তু সবার প্রশ্ন ছিল কবে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছবেন মেসি। রোববার রাতে ফ্রেঞ্চ লিগ আঁ–তে অসেরের সঙ্গে ম্যাচ ছিল পিএসজির। বিশ্বকাপ বিরতির আগে এটাই ক্লাব ফুটবলে মেসির শেষ ম্যাচ ছিল। এ ম্যাচ শেষ করে সংযুক্ত আরব আমিরাতে যাত্রা করবে মেসি।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। গোটা আরব তাঁর অপেক্ষায় রয়েছে। আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ খেলতে কাতার পৌঁছলেন আর্জেন্টিনার অধিনায়ক। পরনে ব্লু জিন্স, স্কাই ব্লু টি-শার্ট। পিঠে কালো ব্যাগ। হাতে একটি মেরুন রংয়ের ছোট্ট ব্যাগ। টিম হোটেলে তাঁকে পেয়ে উচ্ছ্বসিত সতীর্থরা।



বিশ্বকাপে খেলতে আবু ধাবি পৌঁছলেন মেসি, বাঁধভাঙা উচ্ছ্বাস সমর্থকদের

কোচ লিওনেল স্কালোনি সহ মেসির বাকি সতীর্থরা মিলিত হলেন আবু ধাবিতে। কাতার বিশ্বকাপে আগামী ২২ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ছাড়া ২৬ নভেম্বর মেক্সিকো এবং ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে ‘সি’ গ্রুপের অপর দুই ম্যাচ খেলবে মেসির দল।







