নজরবন্দি ব্যুরোঃ ব্রাজিল জার্সিতে সিক্স স্টার দেখার আশায় ব্রাজিলের কিংবদন্তি পেলে । কোচ তিতের দল নির্বাচনে তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি। ব্রাজিল জার্সি গায়ে পুরনো একটি ফটো পোস্ট করে নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন,
আরও পড়ুনঃ বিশ্বকাপে নিজের দল নিয়ে মুখ খুললেন মেসি, কি বললেন তিনি?


“শেষ বার আমি যখন ব্রাজিলের জার্সি পরেছিলাম, তখন আমরাই প্রথম তিন বার বিজয়ী ছিলাম। এখন আমাদের পাঁচটি তারা আছে। ষষ্ঠ শিরোপা দেখার জন্য আমার তর সইছে না।” হলুদ জার্সি গায়ে ব্রাজিলকে তিন বার বিশ্বকাপ এনে দিয়েছেন পেলে। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০ সালে পেলে থাকাকালীন বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন ‘ফুটবল সম্রাট।’

কাতারে ২০ বছরের অপেক্ষা ঘোচাতে চায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দেশকে ষষ্ঠ বিশ্বকাপ উপহার দিতে নিজেদের উজাড় করে দিতে তৈরি নেইমার-ভিনিসিয়াসরা। অপর দিকে পেলের শারীরিক অবস্থা নিয়ে বলেছেন,



‘আমি ভালো রয়েছি। আমি আমার শারীরিক সীমাবদ্ধতাকে মেনে নিয়েই তার থেকে বেরিয়ে আসার পথ নিজের মতো করে খুঁজে নিয়েছি। বলের মতোই আমিও তরতর করে এগিয়ে যেতে চাই।

এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল, শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট পেলের
আমার জীবনে ভালো দিন যেমন রয়েছে, খারাপ দিনও রয়েছে। আমার বয়সে এটা খুব স্বাভাবিক বিষয়। এতে আমি ভীত নই। আমি যেটা করছি, সেই বিষয়ে আমি আত্মবিশ্বাসী।’








