নজরবন্দি ব্যুরোঃ নির্ধারিত সময়ের তিন দিন আগেই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করে দিল আর্জেন্টিনা। কোচ লিয়োনেল স্কালোনির বেছে নেওয়া দলে সে ভাবে কোনও চমক নেই। কোপা আমেরিকা এবং ফাইনালিসিমা জেতাতে যে সব ফুটবলার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন, তাঁরা প্রত্যেকেই দলে সুযোগ পেয়েছেন।
আরও পড়ুনঃ ক্লাব লিভারপুল কিনতে চলেছেন মুকেশ আম্বানি? জল্পনা তুঙ্গে
চোট থাকলেও পাওলো ডিবালাকে দলে নেওয়া হয়েছে। সুযোগ পেয়েছেন অ্যাঙ্খেল দি মারিয়াও। অপর দিকে এটাই শেষ বিশ্বকাপ মেসির। সেই ১৯৮৬। তারপর পেরিয়ে গিয়েছে তিন দশকের বেশি সময়। বুয়েনস আইরেসে যায়নি ফুটবল বিশ্বকাপ।। তাই কেরিয়ারের শেষ বিশ্বকাপে মাঠে নামার আগে গোটা দলকে এক মন্ত্রে বাঁধছেন অধিনায়ক।

তাই শেষ বিশ্বকাপ দেশে আনার আশায় বুক বেঁধেছেন মেসি। চলতি মরসুমে ৩৫টি ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা দল। দুর্দান্ত ফর্মে রয়েছেন দলের সর্বশ্রেষ্ঠ তারকা মেসি। তাঁর সামনে একটাই লক্ষ্য, ফুটবল বিশ্বকাপ জয়। ২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ। আর এবার আর্জেন্টিনার দল নিয়ে মুখ খুললেন মেসি।

এবারের বিশ্বকাপ দল নিয়ে মেসি বলেন, ‘এবারের বিশ্বকাপ দলটার সাথে ২০১৪ বিশ্বকাপের দলটার বেশ মিল আছে। ২০১৪ সালে আমরা দারুণ খেলেছিলাম। সেই বিশ্বকাপ আমি খুব উপভোগ করি। সেবারই বুঝতে পারি, দল হিসেবে খেলাটা কত গুরুত্বপূর্ণ।’ বিশ্বকাপে আর্জেন্টিনার দলঃ

বিশ্বকাপে নিজের দল নিয়ে মুখ খুললেন মেসি, কি বললেন তিনি?
এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আর্মানি, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেল্লা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেস, আলেসান্দ্রো গোমেজ, এনজ়ো ফের্নান্দেস, এজ়েকিয়েল পালাসিয়োস, দি মারিয়া, লাউতারো মার্তিনেস, জুলিয়ান আলভারেস, নিকোলাস গঞ্জালেস, জোয়াকুইন কোরিয়া, পাওলো ডিবালা এবং লিয়োনেল মেসি।
#Qatar2022 El sueño ya comenzó 💪
Ésta es la lista de futbolistas que defenderán la camiseta de la Selección Argentina 🇦🇷#TodosJuntos pic.twitter.com/jwJ3hbzvf0
— Selección Argentina 🇦🇷 (@Argentina) November 11, 2022



